বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার বিছানার পাশে কে যেন বসে আছে । সূর্যের আলো ভালোমতো ফোটে নি । যে বসে আছে তাকে পরিস্কার দেখা যাচ্ছে না । তারপরেও চেনা চেনা লাগছে । কিছুক্ষণ তাকিয়ে থাকলেই লোকটাকে চিনে ফেলব । আমি তাকিয়ে আছি । হঠাৎ মনে হলো এত কষ্ট করে চেনার কি কোনো প্রয়োজন আছে ? শীত শীত লাগছে । গায়ের উপর পাতলা চাদর থাকায় আরামদায়ক ওম । চেনাচেনি বাদ দিয়ে আরো খানিকক্ষণ ঘুমানো যেতে পারে । বিছানার পাশে যে বসে আছে বসে থাকুক । ঘুম ভাঙার পর দিনের প্রথম আলোয় তার সঙ্গে পরিচয় হবে । দিনের প্রথম আলোয় বিভ্রম থাকে না । পরিচয়ের জন্যে বিভ্রমহীন আলোর কোনো বিকল্প নেই ।
আমি চাদরটা মাথা পর্যন্ত টেনে দিলাম । আমার মাথার ভেতর জটিল গবেষণামূলক আলোচনা আসি আসি করছে । তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার । পৃথিবীতে সবচে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচে সুখী মানুষ । কথাটা কে বলেছেন? বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন । সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক কেউ তা বিবেচনার ভেতরও আনবে না ।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now