বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এমন কোনো চিকিৎসা নেই যা করাই নি । একবার পত্রিকায় পড়লাম নিউজিল্যান্ডের মুর আদিবাসীরা নিঃসন্তান দম্পতিকে কী এক আরক খেতে দেয়,তাতে সন্তান লাভ হয় । আমি নিউজিল্যান্ডের আরকও খেয়েছি ।
আরকটা খেতে কেমন ছিল?
আসমা হক বিরক্ত গলায় বললেন,সস্তা রসিকতা আমার সঙ্গে করবেন না ।
আরক খেতে কেমন ছিল সেই আলাপ করবার জন্যে আপনাকে ডাকি নি ।
কী জন্য ডেকেছেন?
ইমরুলকে দত্তক নেবার আমাদের আর প্রয়োজন নেই_এটা জানানোর জন্যে ।
আপনার স্বামী চার্লি সাহেব যে বললেন,এডপসান পেপারস রেডি করতে?
সে এখনো কিছুই জানে না । আমি যে কনসিভ করেছি এটা তাকে জানানো হয় নি । শুধু আমি জানি ,আমার গাইনোকলজিস্ট জানে আর আপনি জানেন ।
আপনার স্বামীকে জানান নি কেন?
আসমা হক বললেন,আমি ঠিক করে রেখেছিলাম এই অদ্ভুত আনন্দময় খবরটা প্রথম আপনাকে দেব । আপনাকে খুজে পাচ্ছিলাম না বলেই চার্লিকে খবরটা দেয়া হয় নি । আপনি চলে যাবার পর তাকে খবরটা দেব ।
আমি চলে যাই । তাড়াতাড়ি তাকে খবরটা দিন ।
আসমা হক বললেন,আমি আপনার জন্যে কিছু করতে চাই । আল্লাহ আমাকে যে উপহার পাঠিয়েছেন হয়তো তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই । তারপরেও আমি আপনার জন্যে কিছু করতে চাই । আপনি আমার কাছে কিছু একটা চান ।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now