বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিমু(ছ)-৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X হিমুর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে । আমিও কিন্তু জরুরি কথা বলছি । না,তুমি জরুরি কথা বলছ না । তুমি রাগ করার মতো অজুহাত তৈরি করার চেষ্টা করছ । ভদ্রলোক ম্যাগাজিন ছাড়াই উঠে দাড়ালেন । ঘর থেকে বের হয়ে গেলেন । আবার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ম্যাগাজিন ২তে নিলেন । কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন । আসমা হক বিরক্ত গলায় বললেন,কী হলো? তিনি বললেন,লবিতে যাচ্ছি । তোমাদের কথাবার্তা শেষ হলে আমাকে ডেকে নিও । আসমা হক আমার দিকে তাকিয়ে বললেন,চার্লি অনিয়ম সহ্য করতে পারে না । অনিয়ম দেখলেই রেগে যায় । হিমু,আপনি চা-কফি কিছু খাবেন? *না । আপনার খালা বলছিলেন,আপনার সুপার ন্যাচারাল পাওয়ার মারাক্তক,অনেকবার আপনি আপনার এই ক্ষমতার প্রমাণ দিয়েছেন । এটা কি সত্যি? না,একেবারেই সত্যি না । সুপারম্যানরা থাকে কমিকের বই এ,পৃথিবীতে থাকে না । অমার তো ধারণা আপনার খালার কথা সত্যি । আপনি আমাকে বলেছিলেন আমি শেষপর্যন্ত কোনো শিশু দত্তক নেব না,কারণ আমার নিজেরই সন্তান হবে । হ্যা,একটা মেয়ে হবে । মেয়ে হবার কথা বলেন নি । আসলে ভুলে গেছি কী বলেছিলাম । আসমা হক বড় করে নিঃশ্বাস ফেলে বললেন,গত আঠারো বছর ধরে আমি আর আমার স্বামী সন্তানের জন্যে এমন কোনো চেষ্টা নেই যা করি নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭০ জন


এ জাতীয় গল্প

→ হিমু(ছ)-৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now