বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভদ্রলোক বললেন,চিনতে পারার কথা নয় । ইনার সঙ্গে আমার আগে দেখা হয় নি । তবে টেলিফোনে কথা হয়েছে ।
আসমা হক বললেন,এর নাম হিমু । ইমরুলকে ইনিই এনে দিয়েছেন । ভদ্রলোক বললেন,ও আচ্ছা ,আপনিই সেই এজেন্ট! শিশুটিকে আমাদের পছন্দ হয়েছে । আপনি অতি দ্রুত এডপসন পেপারস রেডি করুন । আমরা আর বেশিদিন থাকব না । এক মাস আঠারো দিন থাকা হয়ে গেছে । এডপসান পেপারস রেডি করতে কতদিন লাগবে?
এক সপ্তাহ ।
আরো তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন । শুনেছি এ দেশে টাকা দিয়ে সব কিছু করানোর যায় । টাকা ঢালুন ।
জি আচ্ছা ঢালব ।
আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি । মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন । তিনি যে রেগে যাচ্ছেন তা নিজেও বুঝতে পারছেন । অবশ্যই এটা একটা মহৎ গুন । বেশির ভাগ মানুষই রেগে যাবার সময় বুঝতে পারে না সে রেগে যাচ্ছে । ভদ্রলোক পত্রিকার পাতা অতি দ্রুত উল্টে রাগ কমানোর চেষ্টা করছেন । এই পদ্ধুতিতে রাগ কমবে না । রাগের সঙ্গে বিরক্তি যোগ হবে । কারণ ছাড়া বইয়ের পাতা উল্টানো বিরক্তিকর ব্যাপার ।
ভদ্রলোক রেগে যাচ্ছেন কেন বুঝতে পারছি না । তিনি কি ইমরুলকে দত্তক নিতে চাচ্ছেন না? স্ত্রীর চাপে পড়ে রাজি হয়েছেন ?
আসমা হক বললেন,চার্লি তুমি কি একটা কাজ করবে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now