বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পত্র তা সে যত মুল্যবানই হোক পাঠ সমাপ্ত মাত্র কুচি কুচি করিয়া হাওয়ায় উড়াইয়া দিবে । চেষ্টা করিবে পত্রের বিষয়বস্তু সম্পূর্ণ ভুলিয়া যাইতে । আমি বাবার উপদেশমতো ফরিদার চিঠি কুচি কুচি করে হাওয়ায় উড়াইয়া দিলাম । দক্ষিণের মৌসুমী বায়ুর কারণে চিঠির কুচিগুলো কিছুক্ষণ হাওয়ায় উড়ল । যে কোনো উড়ন্ত জিনিসই দেখতে ভালো লাগে । আমার মনে কিছুক্ষণের জন্যে ভালো লাগার বোধ তৈরি হলো । ভালো লাগার বোধ তৈরি হলেই ভালো মানুষদের সঙ্গ পেতে ইচ্ছা করে । মাজেদা খালার বাড়িতে যাওয়া নিষেধ । যোগাযোগের মাধ্যম টেলিফোন । ঠিক করলাম খালু সাহেব টেলিফোন ধরলেই গলা মোটা করে বলব_আচ্ছা এটা কি মোহাম্মদপুর দমকল বাহিনী?
এই মুহূর্তে আমার একটা দমকল দরকার ।
টেলিফোন ধরলেন খালা । আমি কিছু বলার আগেই খালা বললেন,হিমু না-কি?
*আমি বললাম,বুঝলে কী করে,আমি তো এখনো হ্যালো বলি নি ।
খালা বললেন,খুব প্রিয় কেউ টেলিফোন করলে বোঝা যায় । টেলিফোনের রিং অন্যরকম কযে বাজে ।
*খালু সাহেব কেমন আছেন?
*ভালো ।
*কথা বলে যাচ্ছেন তো?
সারাক্ষণই কথা বলছে । বিরক্ত করে মারছে । অনেকদিন কথা বলতে পারে নি,এখন পুষিয়ে নিচ্ছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now