বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাশেদুল করিম নামের মানুষটা মহা ব্যস্ত হয়ে গেছে আমাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে । খুব লোভ হচ্ছে । চিকিৎসা হোক বা না হোক তার সঙ্গে কিছু দিন তো থাকতে পারব! রোজ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলতে পারব । (আমি খুব খারাপ,তাই না হিমুভাই?)
আমার ভেতর যত লোভই থাকুক এই কাজ আমি করব না । ভালো না বেসে একধরনের অপমান আমি ইমরুলের বাবাকে করেছি । বেচারা সেটা বুঝতে পারে নি বলে কষ্ট পায় নি । এখন যদি আমি রাশেদের টাকায় চিকিৎসা করি ইমরুলের বাবা কষ্ট পাবে । এই কষ্ট আমি কখনো,কোনোদিনও দিব না । এই সম্মানটুকু আমি তাকে করব । শুনতে পেয়েছি ইমরুলকে আপনি আসমা হক নামের এক মহিলার কাছে রেখে এসেছেন । এই মহিলা তাকে পালক পুত্র হিসেবে বড় করবে । এইসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না । কারণ আমি নিশ্চিত জানি_ইমরুলের জন্যে যা ভালো আপনি তাই করবেন । মানুষ আপনাকে নিয়ে অনেক অদ্ভূত অদ্ভূত কথা বলে কিন্তু আমি জানি মানুষের জন্যে যা শুভ যা কল্যাণকর আপনি সারাজীবন তাই করে এসেছেন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now