বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিমুভাই,আমি আমার মোটামুটি দীর্ঘ বিবাহিত জীবনে ইমরুলের বাবাকে ভালবাসতে পারি নি । পাশাপাশি (এক বিছানায়) বাস করলে যে মমতা তৈরী হয় তা হয়েছে । সেই মমতাও খুব বেশি কিন্তু না । না,আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নি । সবার কাছে আমাদের পরিচয় আদর্শ দম্পতি । আপনার বন্ধু ধরেই নিয়েছিল-তার প্রতি ভালোবাসায় আমার হৃদয় টলমল করছে । সে হয়তো ভেবেছে,যে বধূ তার স্বামীর সঙ্গে দীর্ঘ দশ বছরে একটি বারও উচু গলায় কথা বলে নি,কঠিন করে তাকায় নি সেই তরুণী বধূর হদয় ভালোবাসায় পূর্ণ । বোকা মানুষটা বুঝতেও পারে নি ব্যাপারটা কী । একদিক দিয়ে ভালোই হয়েছে,জীবন তো চলেই যাচ্ছে । কোথাও থমকে যাচ্ছে না । যখন অসুখটা হলো_আমি বুঝে গেলাম সময় চলে এসেছে,তখন হাহাকারে হৃদয় পূর্ণ হলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now