বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাবিবুর রহমান আহত গলায় বললেন,হিমু ভাই ,আপনি তো হৃদয়হীন একজন মানুষ । আমার এমন অবস্থায় আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন?
*ঠাট্টা করছি কেন বলছেন?
*অবশ্যই ঠাট্টা করছেন । আপনি বলেছেন টেনে লেজ সোজা করে দেবেন । সোজা লেজ নিয়ে সে কুকুর সমাজে মুখ দেখাতে পারবে না । এগুলো ঠাট্টার কথা না ? আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন না । বুঝতে পারলে রসিকতা করতেন না ।
*মনের অবস্থা কি খুবই খারাপ?
*আমি চার পাতা ফ্রিজায়াম কিনেছি । এক এক পাতায় আটটা করে মোট বত্রিশটা ফ্রিজিয়াম । কাল রাতে ভেবেছিলাম সবগুলো খাব ।
*খেলেন না কেন?
*ইমরুল আমার সঙ্গে থাকে । সে ভোরবেলা জেগে উঠে দেখবে একটা মরা মানুষকে ধরে শুয়ে আছে । প্রচন্ড ভয় পাবে এই জন্যে খাই নি ।
*আমি সহজ ভঙ্গিতে বললাম,আজ রাতে যদি এ ধরনের পরিকল্পনা থাকে তাহলে আমি বরং ইমরুলকে নিয়ে যাই ।
*হাবিবুর রহমান জবাব দিলেন না । মানসিক রোগীদের মতো অস্থির চোখে তাকিয়ে রইলেন । আমি বললাম,ইমরুলকে নিয়ে যাব কিনা বলুন । বত্রিশটা ট্যাবলেটের ভেতরে দুটা মাত্র খেয়েছেন । আরো ত্রিশটা আছে । এই ত্রিশটায় কাজ হয়ে যাবার কথা ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now