বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিমু ভাই,আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি উল্টা ঐ কুত্তাটার সঙ্গে হাসিমুখে কথা বলেছি ।
*চা বানিয়েও তো খাইয়েছেন ।
*আপনাকে কে বলল?
*আমি অনুমান করছি ।
*হ্যা,কুত্তাটাকে চা বানিয়ে খাইয়েছি । কুত্তাটা আমার সামনে বসে চুকচুক করে চা খেয়েছে ।
*শুধু চা? নাকি চানাচুর টানাচুর কিছু ছিল ?
*শুধু চা ।
*চিকিৎসার ব্যাপারে কী বলেছেন?
*বলেছি আমি আমার যা সাধ্য করব । কারোর কোনো দান নেব না ।
*এইটুকুই বলেছেন?আর কিছু বলেন নি?
*না,এইটুকুই বলেছি । তবে শক্তভাবে বলেছি । আমার বলার মধ্যে কোনো ধানাই পানাই ছিল না । ভালো বলেছি না ?
*অবশ্যই ভালো বলেছেন । তবে এই সঙ্গে আরো দুএকটা কথা যুক্ত করে দিলে ভালো হতো ।
*কী কথা?
*আপনার বলা উচিত ছিল -এই কুত্তা,তুই খবরদার আমার স্ত্রীকে দেখতে যাবি না । আমার স্ত্রী তোর লাইলী না । আর তুইও মজনু না । তোকে যদি হাসপাতালের ত্রিসীমানায় দেখি তোর ঠ্যাং ভেঙে দেব । টান দিয়ে তোর বাকা ল্যাজ সোজা করে দেব । বাকি জীবন সোজা লেজ নিয়ে হাটবি । কুকুর সমাজে আর মুখ দেখাতে পারবি না ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now