বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাবিবুর রহমান বললেন,কত্তাটার সাহস দেখে অবাক হয়েছি । বাসায় চলে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্যে । স্যুট টাই মচমচা জুতা । সেন্ট মেখেছে । গা দিয়ে ভুরভুর করে গন্ধ বের হচ্ছিল । পাছায় লাথি দিয়ে বের করে দিতে চেয়েছিলাম ।
*দিলেন না কেন?
*এখন তাই চিন্তা করছি । কেন দিলাম না ! মানুষ কুকুরের গায়ে গরম মাড় ঢেলে দেয় । আমার উচিত ছিল কুকুরটার গায়ে গরম মাড় ঢেলে দেয়া । আফসোস হচ্ছে কেন মাড় ঢেলে দিলাম না!
*ঘরে বোধহয় মাড় ছিল না ।
*হাবিবুর রহমান অবাক হয়ে বললেন,ঠাট্টা করছেন? আমার এই অবস্থায় আপনি ঠাট্টা করতে পারছেন । আপনি এতটা হার্টলেস ?
*আমি বললাম,আপনার কাছে এসেছিল কী জন্যে?সে কী চায়?
*হাবিবুর রহমান থমথমে গলায় বললেন,মহৎ সাজতে চায় । ফরিদার চিকিৎসার যাবতীয় খরচ দিতে চায় । শুয়োরটার সাহস কত! বলে কী প্রয়োজনে সিঙ্গাপুর ব্যাংকক নিয়ে যাব । আরে কুত্তা ,তোর সিঙ্গাপুর ব্যাংকককে আমি পেসাব করে দেই ।
*বলেছেন এই কথা ?
*না । বলা উচিত ছিল । যা যা করা উচিত ছিল বা বলা উচিত ছিল তার কিছুই আমি করি নি । এখন রাগে আমার ইচ্ছা করছে নিজের হাত নিজে কামড়াই । গতকাল রাতে আমি এক ফোটা ঘুমোতে পারি নাই । দুটা ফ্রিজিয়াম খেয়েছি তারপরেও ঘুম আসে না ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now