বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিমু হওয়ার নিয়মাবলিঃ-
১/ বয়স আঠারোর উপর হতে হবে| আঠারোর নিচে হিমু হওয়া যাবে না| বিশেষ ব্যবস্থায় আঠারোর নিচেও হিমু হওয়া যাবে‚ তখন বাবা-মা এবং স্কুলের হেডমাস্টার সাহেবের অনুমতি লাগবে।
২/ ভালোবাসতে হবে শুধু একজনকে।হিমুরা একের অধিক কাউকে ভালোবাসতে পারে নাহ। আর ভালোবাসিটা মুখে বলা যাবে নাহ অঙ্গভঙ্গি,আচার আচরণে বুঝাতে হবে।
৩/ হলুদ পাঞ্জাবি বাধ্যতামূলক| শীতকালে হলুদ চাদর পরা যেতে পারে| বাংলাদেশের সীমানার বাইরের হিমুরা হলুদ পাঞ্জাবির বদলে হলুদ শার্ট বা জ্যাকেট পরতে পারবে।
৪/ খালি পা বাধ্যতামূলক না| কম দামি চামড়ার স্যান্ডেল পরা যেতে পারে| শীত প্রধান দেশের হিমুরা জুতা-মোজা পরতে পারবে।
৫/ প্রতি পূর্ণিমায় পূর্ণচন্দ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা বাধ্যতামূলক| মেঘ-বৃষ্টির কারণে চাঁদ দেখা না গেলে কল্পনায় চাঁদ দেখতে হবে।
৬/ বৃষ্টি বাদলার দিনে ছাতা ব্যবহার করা যাবে না| এক জায়গা থেকে আরেক জায়গায় বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে| ঠাণ্ডা লেগে গেলে চিকিৎসা নিতে হবে| হিমুরা শরীর ঠিক রাখার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারে| এতে কোনো বাধা নেই।
৭/ রাতে নির্জন রাস্তায় হাঁটার বিধান শিথিলযোগ্য| বইপত্রে দেখা যায়‚ হিমুরা সন্ত্রাসী এবং পুলিশের সঙ্গে ঠাট্টা তামাশা করে| নব্য হিমুদের এই কাজ করতে কঠিনভাবে নিষেধ করা হচ্ছে| র্যাবের হাত থেকে শত হস্ত দূরে থাকা বাঞ্ছনীয়।
৮/ হিমুরা কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থনকারী হতে পারবে না| তাদের একটাই নীতি হিমুনীতি‚ রাজনীতি নয়।
৯/ হিমুদের জন্য সপ্তাহে দুইদিন নিরামিষ আহার বাধ্যতামূলক| বাকি দিনগুলোতে মনের সুখে খাওয়া-দাওয়া করা যাবে।
১০/ হিমুদের পাঞ্জাবিতে পকেট থাকে না| তবে কেউ যদি পকেট রাখেন তবে দোষ হবে না।
১১/ হিমুরা কখনোই মানিব্যাগ ব্যবহার করতে পারবে না।
১২/ তারা সব সময় হাস্যমুখে থাকবে‚ সবার সঙ্গে ঠাট্টা ফাজলামি ধরনের কথা বলবে‚ তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের সঙ্গে কখনো না| তারা ঠাট্টা ফাজলামি বুঝে না।
১৩/ আদি হিমুর পিতা যেসব নীতিমালা হিমুর জন্য লিখে গেছেন সেইসব নীতিমালা নিয়মিত পাঠ করতে হবে| সেই মতো জীবনচর্যাও পরিচালিত করতে হবে।
১৪/ হিমুরা কখনোই কোনো তরুণীর সঙ্গে হৃদয়ঘটিত ঝামেলায় জড়াবে না। একসঙ্গে ফুচকা খাওয়া‚ ফাস্টফুড খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
১৫/ এক হিমু অন্য হিমুকে আপন ভাইয়ের মতো দেখবে।
১৬/ বিশেষ বিশেষ উৎসবে‚ যেমন পহেলা বৈশাখ‚ বিজয় দিবস‚ একুশে ফেব্রুয়ারিতে সব হিমুরা একত্রিত হয়ে হিমু সঙ্গীত গাইবেন| হিমু সঙ্গীত এখনো লেখা হয়নি।
[আরও একজন হিমু,কালেক্টেড]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now