বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখকঃ সামির
উৎসর্গঃ আমাদের আরাফাত ভাই(হিমু ভাই) ও সকল জিজেবাসী
আজকে একটু দ্রুত ঘুম থেকে উঠে পড়লাম মনে হলো।আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সময় দেখতে হয় কারন আমি হিমু আর হিমু কখনো টাইমকে অবজ্ঞা করে না।তাই পাশে একটা বড় ঘড়ি রেখে দিয়েছি যদিও মোবাইলটা পাশেই থাকে কিন্তু হিমু কখনো কোনো খুটিনাটি কাজ নিয়ে গোলমাল করে না।
তাই কথা বলার যন্ত্র আলাদা রাখি আর টাইম দেখার যন্ত্র আলাদা রাখি।আমার পাশে থাকা ঘড়িটা নিয়ে দেখলাম এখন মাত্র ৪ঃ০০ টা বাজে।কিন্তু আমি যখন উঠেই পড়েছি তাই আমি আর অলসের মতো না থেকে উঠে পড়লাম কারন হিমু কখনো অলস হয়না, সে সব কাজ সময়ে করার চেষ্টা করে।
কিন্তু আমার মনে হলো যে এখনো ঘুম ঘুম ভাব রয়েছে কিন্তু আমি যেটা ভাবি সেটা করেই ছাড়ি।তাই বিছানা থেকে নামতেই ধপাসসস।একটু বেশীই ঘুম ঘুম ভাব ছিলো তাই ধপাস পড়ে গেলাম কিন্তু আমার কোনো সমস্যা নেই, I don't care anything........।আমি আবার উঠে দাড়ালাম আর ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে মনে হলো এবার ঘুম ঘুম ভাব চলে গেছে।তাই আমি বাইরে গেলাম morning walk করার জন্য।বাইরে গিয়ে দেখলাম চারপাশে অন্ধকার কিন্তু I don't care......।আমি হাঁটতে লাগলাম।হাঁটতে হাঁটতে মনে হলো যে আমার পাঁয়ে কিছু একটা লেগেছে।তাই সামনের ল্যাম্পপোস্টের কাছে গেলাম, কি লেগেছে সেটা দেখার জন্য।ল্যাম্পপোস্টের কাছে গিয়ে পাঁয়ের দিকে তাকিয়ে দেখি, গোবর লেগে আছে।
কিছুক্ষণ গোবরের দিকে একমনে তাকিয়ে থাকলাম।তারপর ভাবলাম যে, পাঁ ধুঁয়ে আসি কিন্তু পরোক্ষনেই মনে পড়লো, আমি হিমু এবং I don't care anything.......।আমি ভাবলাম লেগেছে লাগুক তাতে আমার কি, এই সামান্য কিছু নিয়ে হিমু ভাবে না।আমি আবার হাঁটা শুরু করলাম, যদিও পাঁয়ের অনুভূতিটা যে কেমন হচ্ছিলো তা বোঝানো যাবে না কিন্তু আমার কোনো সমস্যা নেই।
আমি হাঁটতে হাঁটতে রাস্তাটার শেষ প্রান্তে চলে আসলাম।তখন সকাল হয়ে গেছে।তাই আমি বাড়ির দিকে রওনা হলাম।পথিমধ্যে দেখতে পেলাম সেই জায়গা, যেখান থেকে গোবরটা আমার পাঁয়ে লেগেছে।আমি দেখলাম যে, জায়গাটা রাস্তার ডান দিকে।আমার রাগ হলো কারন আমি রাস্তা দিয়ে না গিয়ে আমি রাস্তার পাশ দিয়ে হেঁটেছি।
কিন্তু রাগ করে কোনো লাভ নেয় কারন আমি হিমু আর হিমু কখনো রাগ করে না।তাই আমি হাঁটতে লাগলাম।হাঁটতে হাঁটতে আমার সাথে কালা মিয়ার দেখা হলো।কালা মিয়া নামটা যে কোন নির্বোধ রেখেছে!! কালা মিয়ার দেখে তো মনে হয় না সে কালা, কালামিয়ার আসল নাম সবুজ মিয়া কিন্তু ঐসব নির্বোধদের জন্য তার নাম কালা মিয়া।
যাইহোক এইসব বিষয় নিয়ে আমি ভাবি না কারণ আমি হিমু।হঠাৎ কালা মিয়া বলে উঠলো, কে আপনি?? আর আপনার পাঁয়ে ঐসব কি!!।আমি বললাম, আমি হিমু আর পাঁয়ে যা লেগেছে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই কারন হিমু এইসব নিয়ে ভাবে না, ভাবে বড় কিছু নিয়ে।কালা মিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো।
আমি এই সুযোগটাকে অপব্যবহার করলাম না কারন সে যদি আবার কথা বলা শুরু করে তাহলে আমার সময় নষ্ট হবে।তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম।বাড়ি এসে ফ্রেশ হতে গেলাম, তখনই দেখলাম একটা তেলাপোকা।আমি তেলাপোকাটা হাতে ধরলাম আর বাইরে নিয়ে গিয়ে মেরে ফেললাম(হাত দিয়ে চেপে) কারণ I don't care..........।
(বি.দ্র. কিসব লিখলাম ঠিক নেই, গল্পটি কাউকে ছোট করার জন্য না, ভুল-ত্রুটি হলে ক্ষমাপ্রার্থী) মনে হয় হাসাতে পারলাম না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now