বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হবু বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান RJ Raj (০ পয়েন্ট)

X অফিস থেকে ফেরার পথে রাস্তায় হোঁচট খাওয়ার ফলে পা ব্যথা নিয়ে যদি ঘরে ফিরি তাহলে কী তুমি হালকা ঝাড়ি দিয়ে আমাকে বলবে হাটার সময় চোখ খুলা রেখে হাটতে পারোনা। গভীর রাতে আকস্মিক ঘুম ভাঙ্গার ফলে তোমার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে সারা রাত যদি কাটিয়ে দেই তাইলে কী তুমি বড্ড রাগ করবে?. আচ্ছা তরকারিতে লবণ একটু বেশি হওয়াতে রাতের খাবার খাওয়া থেকে যদি বিরত থাকি তাহলে কী তুমি হুটহাট ডিম ভাজি করে আমার সামনে পেশ করবে? . গভীর রাতে ঘুম ভাঙ্গিয়ে যদি বলি চলো একসাথে জ্যোৎস্নার আলোতে স্নান করব। তাহলে কী চোখ দুটো লাল করে বলবে তোমার মাথায় সমস্যা আছে। কাল ডাক্তার দেখাবা! না আমার হাত ধরে হাসিমুখে বলবে চলো ছাদে যাই আচ্ছা হঠাৎ একদিন যদি বলি চলো আজ আমরা রাত জাগি। তাহলে কী মৃদু সুরে ধমক দিয়ে বলবে এখন রাত জাগার কী প্রয়োজন? এখন তো আমি তোমার পাশেই আছি। . আচ্ছা বৃষ্টির দিনে যদি বলি চলোনা উভয়ে মিলে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। তাহলে কী তুমি আমার সাথে বৃষ্টিতে ভিজতে রাজী হবে? না মুখ ব্যাকা করে বলবে এখনো তোমার রোমান্সের স্বাদ মিটেনি। আচ্ছা তুমি কেমন হবে? আমার মনের মত হবে কী? . কখনো কী আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আচ্ছা আমি যদি তখন উত্তর দেই তোমাকে একটুও ভালোবাসিনা, তাহলে কী তুমি সারা রাত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে? . কেমন হবে তুমি? . আচ্ছা তুমি কী আমাকে ভালোবাসি বলে ভালোবাসবে? না ভালোবাসো বলে কাছে থাকবে? . আচ্ছা তুমি কী আমাকে কখনো হারিয়ে যাওয়ার কথা বলবে? যেখানে থাকব শুধু আমি আর তুমি। . আমরা কী এমন নির্জন জায়গা কখনো খুঁজে পাবো? . আচ্ছা আমরা কী সন্তানের নাম রাখা নিয়ে ঝগড়া করবো? ছেলে হলোনা কেন মেয়ে হলো কেন এই নিয়ে কী আমাদের মধ্যে কখনো বিবাদ হবে? আমরা কী সব সময় বিধির দানে খুশি থাকব? . কেমন হবো তখনকার আমরা? আমাদের কী কোনো মূলনীতি হবে? আচ্ছা আমরা কী হিসাব করে একে অপরকে ভালোবাসব? না ১৪ ফেব্রুয়ারিতে শুধু আমাদের ভালোবাসার দেখা মিলবে? . আচ্ছা আমরা কুঁড়ে ঘর নিয়ে কী খুশি থাকব? না দালানকোঠার জন্য আমাদের মন ছটফট করবে? আচ্ছা অভাবের দিন তুমি কী আমার শক্তি হবে? না আমাকে ছেড়ে পিছনের দরজা দিয়ে পালাবে? কেমন হবে যদি তুমি সব সময় আমার পাশে থাকো। . আচ্ছা আমি মারা গেলে তুমি কী করবে? অন্যত্র বিয়ে করে ফেলবে? না আমার আমাদের ভালোবাসা নিয়েই এই জনম পাড় করবে? . আচ্ছা এক রুমের যদি একটা ঘর আমাদের হত তাহলে কেমন হত? একটা গ্লাস একটা প্লেট সব একটা একটা করে। নিজের হাত দিয়ে তোমাকে খাইয়ে দেয়া। আহ। তখনকার মুহূর্তগুলি অদ্ভুত হত তাইনা? . কেমন হবে তুমি? . সত্যিকারের তুমি চিরদিন আমার পাশে কী থাকবে? আচ্ছা রাগ অভিমান করলে আমরা কী করব? কথা বলা বন্ধ করে দিবো? না আগের চেয়ে বেশি বেশি কথা বলব? . আচ্ছা আমাদের জীবন থেকে রাগ নামক রোগটা যদি কেটে ফেলি তাহলে কেমন হবে? খুব ভালো হবে তাইনা? . কেমন হব আমরা? একে অপরকে সব সময় ভালোবাসব তো?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ পিচ্চি হবু বউ-শেষ পর্ব
→ পিচ্চি হবু বউ
→ হবু বউ
→ হবু বউ part 2
→ হবু বউ
→ হবু বউ
→ হবু শশুর
→ আমার হবু বউ
→ হবু বউ
→ ইগো - পলাশ মাহবুব
→ গল্পের অসুখ অথবা জীবনের — মাহবুব ময়ূখ
→ আমার হবু বউ দীপা
→ হবু বউ থেকে বউ
→ তালাকুমারীর হবু বাবুটা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now