বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হবু বউ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taharim Tayen (০ পয়েন্ট)

X মাই ডিয়ার হবু বউ, জানিনা এখন তুমি কোন দেশে আছো। তবে যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো। বুঝোই তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এর চেয়ে বেশি বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম নিয়ে তোমাকে ডাকবে মা আর আমাকে ডাকবে বুড়া। জন্মের পর শুনছি ২১ বছরের আগে বিয়া করলে নাকি পুলিশ ধরবো। তাই পুলিশের কথা চিন্তা কইরা ২১ বছর বহুত কষ্টে পার করছি। তারপর আরো ১০ বছর পার করলাম তাও তোমার টিকি খুজে পাইলাম না। কিছুদিন আগ পযন্ত বাবার পিছন পিছন ঘুরতাম আর গান গাইতাম * বাবা আমার কি বিয়ে হবে না?* সেই বাবাও আমাকে সান্তনা দিতে দিতে নিজেই শান্ত হয়ে গেলো তাও তোমার দেখা পাইলাম না। তুমি জানো গ্রীষ্মকালে যখন হাতপাখা ঘুরার মানুষ খুজে পাই না সাথে সাথে তোমার কথা মনে পড়ে। বষাকালে টিনেরচালের ফুটো দিয়ে যখন পানি পড়ে আর সেই পানি পড়া জায়গায় যখন গামলা দেয়ার লোক পাই না তখনই তোমার কথা মনে পড়ে। শরতকালে যখন কাশফুল হাতে নিয়ে দেয়ার লোক পাই তখনই তোমার কথা মনে পড়ে । শীতকালে যখন দেখি লেপের তলে জড়াই ধরার মানুষ নাই, সাথে সাথে তোমার কথা মনে পড়ে। আসুক না যেকোন কাল আমি মিস করি তোমায় চিরকাল। যেখানে থাক তাড়াতাড়ি , চলে আসো আমার বাড়ি, খাওয়াবো তোমায় চিড়া আর মুড়ি। ইতি তোমার হবু বর।**********


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬০ জন


এ জাতীয় গল্প

→ পিচ্চি হবু বউ-শেষ পর্ব
→ পিচ্চি হবু বউ
→ হবু বউ
→ হবু বউ part 2
→ হবু বউ
→ হবু বউ
→ হবু শশুর
→ আমার হবু বউ
→ হবু বউ
→ ইগো - পলাশ মাহবুব
→ গল্পের অসুখ অথবা জীবনের — মাহবুব ময়ূখ
→ আমার হবু বউ দীপা
→ হবু বউ থেকে বউ
→ তালাকুমারীর হবু বাবুটা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now