বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হায়রে প্রেম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X হঠাৎ বিকেলবেলা আমার সহজ-সরল বন্ধু কল্লোল এসে হাজির। ‘দোস্ত, মিলিরে ছাড়া আমি বাঁচুম না।’ ‘তা মিলিটা কে?’ প্রশ্ন করি আমি। ‘আমার ফেসবুক ফ্রেন্ড। অরে আমি ভালোবাসি।’ ‘তাইলে তারে কইয়া ফালা’ ‘কেমনে কই? বুদ্ধি দে।’ ‘তার ঠিকানা কী?’ ‘তা তো ওর প্রোফাইলে নাই। শুধু নামটা আছে। আর তার সুন্দর একটা ছবি।’ ‘তাতেই তুই ফিদা?’ ‘হ দোস্ত। হেয় আমার টাইম লাইনে যেই সব কমেন্ট লেখে, আমার মাথা গরম হইয়া যায়।’ ‘উদাহরণ দে।’ তোমার প্রতি অঙ্গ লাগি, প্রতি অঙ্গ কান্দে মোর— ‘খাইছে, কস কী ?’ ‘এক কাজ করি, আমি তারে পোস্ট কইরা দেই, আই লাভ ইউ, কী কস?০০’ ‘এক কাজ কর, অর ঠিকানা জানতে চা, অরে দেখা করতে ক।’ ‘কিন্তু সমস্যা তো এইখানেই, সে তো দেখা করতে চায় না। কিন্তু দোস্ত, অরে ছাড়া আমি বাঁচমু না—প্লিজ, দোস্ত।’ ‘তোর মিলির ছবিটা আমারে দেখাইতে পারবি?’ ‘এইডা কোনো ব্যাপার! ওর সঙ্গে যখন চ্যাটে বসমু, তখনই দেখাইয়া দিমু।’ ‘কোন সময় বসবি?’ ‘রাইত নয়টায়।’ ‘আমি তোর বাসায় আসমু ওই সময়।’ ‘ঠিক আছে দোস্ত।’ ঠিক নয়টায় ওর বাসায় হাজির হয়ে যাই। ও তখন চ্যাটে ব্যস্ত মিলির সঙ্গে। বললাম ছবিটা দেখা। কল্লোল—আমার সরল, বোকা দোস্ত মিলির প্রোফাইল থেকে যে ছবিটা বের করে দেখাল, তা দেখে আমার চক্ষু চড়কগাছ। ওই সুন্দর মুখের চেহারাটা আর কারও নয়, ইন্ডিয়ার এক গায়িকা মোনালী ঠাকুরের। হায়রে বোকা কল্লোল! তোকে কী করে বুঝাই, মিলি নামের একটা ভুয়া অ্যাকাউন্টের প্রেমে মজেছিস তুই!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ হায়রে প্রেম
→ হায়রে প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now