বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#হঠাৎ_তোমার_আগমন #লেখিকা_এম_এ_চৌধুরী
পর্ব:০১
“বাবা-মা, আমি এই বিয়ে করতে পারব না…”
মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “কেন? কী সমস্যা?”
নূর শান্তভাবে বলল, “কারণ আমি ওনাকে শুধু ভাইয়ের নজরে দেখি…দয়া করে বাবা-মা, একটু বুঝবার চেষ্টা করো…”
বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
“শোন আম্মু, আমরা তোমার ভালো চাই বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। কখন কোন পরিস্থিতি আসে, তা আমরা আগে থেকে বলতে পারি না।”
আমি (মনে মনে): না আম্মু–আব্বু, তোমাদের কিছু হবে না। শুধু ভয় থেকে আমি ‘হ্যাঁ’ বলে দিলাম…
“আচ্ছা, আমি এই বিয়েটা করব,”—বললাম।
আমার মন: ধুর! কী বলে ফেললাম! এখন আমাকে এই ‘খাটাশ’-এর সাথে বিয়ে করতে হবে?
আজ আমার বিয়ে হয়ে গেল… আর যাঁর সঙ্গে বিয়ে হয়েছে, তিনি আমার চাচাতো ভাই।
আমার নাম আহানা নূর চৌধুরী। বয়স ১৭ বছর , এইসএসসি দিয়েছি।
আমার বাবা আহিয়ান চৌধুরী, মা মিসেস সারা ইসলাম।
আমরা চার ভাইবোন—
বড় ভাইয়া: আদ্রিয়ান নাহিয়ান চৌধুরী, আমার থেকে ৫ বছরের বড়।
আর আমার থেকে ৫ বছরের ছোট দুই ভাইবোন: আরিশা নওমি চৌধুরী এবং আরিশ নীলাদ্র চৌধুরী, তাদের বয়স এখন ১২ বছর।
আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তিনি আমার বড় আব্বুর ছেলে—
আফান জায়ান চৌধুরী। বয়স ২৮ বছর আর গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা বর্ণের । ভীষণ রাগী + বদমেজাজি , তিনি একজন হার্ট সার্জন আর কিছুদিন ধরেই আমাদের চৌধুরী ইন্ডাস্ট্রির অফিসিয়াল সমস্যার কারণেই অফিস দেখাশোনা করছেন।
তার একটি ছোট বোন আছে: আরফিন জেরিন চৌধুরী।আর সে আর আমি সমবয়সী, আমরা একসাথে পড়াশুনাও করি, সে আমার থেকে ২ মাস এর বড়।
আমার বড় আব্বু নাম আফিয়ান চৌধুরী, বড় আম্মু মিসেস রাফা নাজমিন।
আমার বাবা-চাচা দুই ভাই, এ ছাড়া আর কোনো ভাইবোন নেই।
আর হ্যাঁ, আমার “বর”—মানে জায়ান ভাইকে আমি ‘খাটাশ’ কেন বলি?
কারণ আমাদের কাজিন মহলে উনিই সবচেয়ে বেশি রাগী এন্ড আমাকে সবসময় ধমক দেন—তাই ওটাই তাঁর ডাকনাম!
নূর: “???”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now