বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অজোকস-১
সাংবাদিকঃ লকডাউন মানে কি?
বালকঃ এলাকার রাস্তায় বাঁশ দিয়া বেড়া দেয়া। তার নিচে দিয়ে আসা-যাওয়া।
সাংবাদিক হতাশ....
* জোকস-২
ক্লাসে এসে ছাত্রদের না পড়িয়ে ঘুমানোর জন্য খ্যাতি আছে এক শিক্ষকের। অলস আর ফাঁকিবাজ স্বভাবের সেই শিক্ষক একদিন ছাত্রদের ঘুম বিষয়ে উপদেশ দিচ্ছিলেন ক্লাসে-
শিক্ষক: দেখ বাচ্চারা, বেশি ঘুমানো কিন্তু ভালো নয়। এই আমাকে দেখ! আমি দিনে আট ঘণ্টার বেশি ঘুমাই না।
ছাত্র: কিন্তু স্যার, স্কুল তো মাত্র ছয় ঘণ্টার, বাকি দুই ঘণ্টা কোথায় গিয়ে ঘুমান!
* জোকস-৩
দেশ-বিদেশের কারাগারে বন্দি
এক কয়েদি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি। কিন্তু কোনো দিন কেউ তাকে দেখতে এলো না। তাই একদিন জেলার তাকে বলছেন-
জেলার: ছুটির দিনে দেখি সবারই আত্মীয়-স্বজন দেখা করতে আসে। তোমার কেউ আসে না কেন?
কয়েদি: কী করে আসবে স্যার?
জেলার: কেন? তোমার কেউ নেই বুঝি?
কয়েদি: আছে স্যার, তারা সবাই তো দেশ-বিদেশের ভিন্ন ভিন্ন কারাগারে বন্দি রয়েছে।
* জোকস-৪
সালু: দোস্ত, ‘আই অ্যাম গোয়িং’-এর বাংলা কী?
কালু: আমি যাচ্ছি।
সালু: আমারে এর অর্থ তোর কয়া যাইতেই হইব। এভাবে যেতে পারবি না!
কালু: বললাম তো- আমি যাচ্ছি...
সালু: হায় আমার কপাল! এর আগে সাত জনরে জিগাইছি, কেউ জবাব দিলো না। খালি কয়, আমি যাচ্ছি!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now