বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হ্যারি পটার ফ্যানফিকশন—বাকবিক-০২

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X হ্যারি পটার ফ্যানফিকশন বাকবিক সালেহ আহমেদ মুবিন দ্বিতীয় পর্ব পটার ম্যানর বরাবরই ক্রিস্টমাসে কোলাহলময় হয়ে ওঠে। তবে এবার একটু ব্যতিক্রম ঘটবে। পটার ফ্যামিলি ক্রিস্টমাস কাটাবে বারোতে। মি. ও মি. উইজলি বিশেষভাবে সবাইকে যেতে বলেছেন। সত্যি বলতে এখানে সিরিয়াসের কিছুটা হাত আছে। ফ্যামিলি গ্যাদারিং বরাবরই চমৎকার বিষয়। মিসেস উইজলির মাথায় ভাবনাটা ঢুকিয়ে দেয়া খুব কঠিন কোন বিষয় না। সিরিয়াসের প্ল্যানের অংশ এটা। আরও দুইদিন হাতে আছে ক্রিস্টমাসের। কিন্তু পটার ম্যানরে ইতোমধ্যেই অন্তত হাজারবার পেঁচা এসে মিসেস উইজলির চিঠি দিয়ে গেছে। সেজন্য তারা বারোতে যাবার জন্য সবকিছু দ্রুত গোছগাছ করাটাকেই ভাল মনে করল। 'জিনি আমার বাড়তি চশমাটা কোথায়?' চিৎকার করে বলল হ্যারি। পাশের রুম থেকে জিনির উত্তর শোনা গেল, 'টেবিলের ড্রয়ারে দেখ।' ড্রয়ার খুলে চশমাটা ব্যাগে পুরে নিল হ্যারি। হঠাৎ তার মনে হল ড্রয়ারে কিছু একটা মিসিং আছে। 'জিনি, আমার ড্রয়ারে মরেডার্স ম্যাপটা ছিল না? কোথায় ওটা?' জিনি হাল ছেড়ে স্টাডিরুমে আসল। 'নেই ওটা এখানে?' 'না তো। দীর্ঘদিন তো এখানেই ছিল।' জিনি হাত নাড়িয়ে বলল, 'বাদ দাও। তোমার আর সেটার প্রয়োজন নেই। দ্রুত কাপড় গোছাও। দেরি হয়ে যাচ্ছে।' . বারোতে যাবার জন্য হ্যারিরা অবশ্য জাদু ব্যবহার করল না। সাধারণ মাগল গাড়ি দিয়েও ভ্রমনে আনন্দ আছে। বারোতে পৌছেই হ্যারি লম্বা একটা নিঃশ্বাস নিল। এখানে আসলেই তার অসাধারণ একটা অনুভূতি হয়। একমাত্র হগওয়ার্টস ছাড়া এই অনুভূতিটা সে কোথাও পায় না। ইতোমধ্যেই বেশিরভাগ উইজলি বাড়ি ফিরে এসেছে। বিল-ডেলাকৌর, রন-হারমায়নি, জর্জ-এঞ্জেলিনা, চার্লি সহ তাদের পুরো পরিবার হাজির। পার্সি অবশ্য এখনো আসেনি। বেশ উৎসবের একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে এখানে। পটাররা ঢুকে পড়ল বারোতে। . বারোতে ঢোকার পর জেমস সিরিয়াসের প্রথম কাজ হল হারমায়নিকে খুজে বের করা। আন্ট হারমায়নিকে সে পেঁচা মারফত জানিয়ে দিয়েছিল বিশেষ একটা বই আনতে। 'এনশিয়েন্ট এন্ড পাওয়ারফুল ম্যাজিক'। বেশ দুর্লভ বই। কিন্তু মিনিষ্টার অভ ম্যাজিকের কাছে দুর্লভ বলে কোনো ব্যপার নেই। হারমায়নি তার জন্য বইটা এনেছে। বারোর তৃতীয় তলায় হারমায়নিকে পাওয়া গেল। রনের রুমটা এখন দখল করেছে তার পুরো পরিবার। তারাও বেশিক্ষণ হয়নি এসেছে। হারমায়নিকে বইয়ের কথা বলতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বইটা সিরিয়াসের হাতে দেয়ার আগে কড়াভাবে বলল, "বইয়ের স্পেলগুলো কোনোভাবেই ব্যবহার করবে না। মনে রাখবে খুব প্রাচীন আর শক্তিশালী জাদু বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র জানার জন্য এই বইয়ের তথ্যগুলোর সত্যিই কোনো বিকল্প নেই। আর বইয়ের অনেকগুলো স্পেলই সাধারণ জাদুদন্ডে কাজ করেনা। মনে রেখ কথাগুলো।" সিরিয়াস হেসে মাথা নাড়ল। সে বুঝে ফেলল তার প্রয়োজনীয় তথ্য বইটায় আছে। নিচতলায় নেমে বইটা নিরাপদ জায়গায় রেখে সে দৌড়ে গেল ভিক্টরির খোঁজে। তিনতলায় ভিক্টরির জন্য আলাদা রুম বরাদ্দ আছে। বিল-ডেলাকৌরের মেয়ে ভিক্টরি উইজলি এবার হগওয়ার্টসের সপ্তম বর্ষে পড়ে। সিরিয়াস রুমে ঢুকে রুম গোছগাছ করতে দেখল ভিক্টরিকে। "হেই গার্ল কি খবর?" গম্ভীর গলায় বলার চেষ্টা করল সিরিয়াস। ভ্রু কুচকে তাকাল ভিক্টরি। সিরিয়াস এদিক ওদিক তাকিয়ে বলল, "ব্যাপার কি? টেডিকে আশেপাশে দেখা যাচ্ছে না। রহস্যজনক।" ভিক্টরি এবার তীব্র দৃষ্টিতে সিরিয়াসের দিকে তাকিয়ে বলল, 'মার খাবি, সিরিয়াস। ফুট এখান থেকে।' মার খাবার ভয়ে সিরিয়াস কাবু হল না। বরং দাঁত বের করে হেসে বিছানায় বসল। 'ভিক্টরি, টেবিলে যে চিঠিটা পড়ে আছে ইচ্ছা করলেই কিন্তু আমি নিয়ে নিতে পারতাম। নেই নি কিন্তু!' ভিক্টরি দ্রুত চিঠিটা লুকিয়ে ফেলল। নিঃসন্দেহে টেডির চিঠি। সিরিয়াসের দিকে হতাশ দৃষ্টিতে তাকাল সে। তার আপন ছোটভাই থাকা স্বত্বেও জালা যন্ত্রণা কাকে বলে টের পায়নি। কিন্তু সে সব পুষিয়ে দেয়ার জন্য সিরিয়াস আর অ্যালবাসের মত দুজন কাজিনই যথেষ্ট। অবশ্য জ্বালালেও এদেরকে ভিক্টরি বেশ স্নেহ করে। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল সে। 'কিছু খাবি, জেমস?' ব্যাগ হাতড়াতে হাতড়াতে বলল ভিক্টরি। সিরিয়াসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এখনও সিরিয়াসের হগসমিডে যাবার সময় হয় নি। বন্ধের পর হয়তো প্রথম টুরটা হবে। কিন্তু ভিক্টরি সপ্তম বর্ষে পড়ায় সে হগসমিডে প্রায়ই যেতে পারে। আর সিরিয়াসের কাছে হগসমিড মানেই সুস্বাদু খাবার। ভিক্টরির সুবাদে হগসমিডের সব ধরণের মিষ্টান্ন সিরিয়াসের আস্বাদন হয়ে গেছে। নিঃসন্দেহে কিছু খাবার কথা বলতে হগসমিডের কোন মজাদার খাবারই বুঝিয়েছে সে। চকোলেট ফ্রগটা মুখে পুরে আসল কথায় আসল সিরিয়াস। 'আচ্ছা ভিক্টরি ছুটির সপ্তাহখানেক আগে তোমাকে লেকের পাড়ে দেখেছিলাম।' ভিক্টরির মুখ লাল হয়ে গেল। টেডি হগওয়ার্টসে এসেছিল সেদিন। এবং সিরিয়াসের উল্লেখিত সময়টায় সে টেডির সাথেই ছিল। বেশি কিছু তো হয়নি। এক দুটো চুমুই খেয়েছে দুজন। কিন্তু সিরিয়াস দেখল কিভাবে? আবার সিরিয়াসের দিকে তীক্ষ্ম দৃষ্টিতে তাকানোর চেষ্ট করল ভিক্টরি। কিন্তু সিরিয়াস ব্যাপারটায় পাত্তা দিল না। "কিন্তু তোমার ডিভাইনেশন ক্লাসটা ঠিক সেসময়েই ছিল। ক্লাস ফাঁকি দেয়ার মত মেয়ে তুমি না। সেদিন তোমার ডিভাইনেশন ক্লাসে উঁকি দিয়েই নিশ্চিত হই ব্যাপারটায়। এখন কথা হচ্ছে একই সময়ে দুই জায়গায়ই তুমি উপস্থিত থাক কীভাবে?' ভিক্টরি হতাশ গলায় বলল, 'তুই ভালভাবেই জানিস কিভাবে। এখন ব্যাপারটা আয কাউকে বলিস না। খুব গোপনীয় বিষয় এটা।' সিরিয়াস মাথা নেড়ে বলল, 'তোমার অনেক সিক্রেটই আমার কাছে সেফ আছে। সেটা কোন সমস্যা না। কিন্তু আমার একটা অনুরোধ আছে।' 'কি অনুরোধ?' সিরিয়াস তার দুষ্টুমি মার্কা হাসিটা দিল। 'তোমার টাইম টার্নারটা আমাকে কিছুক্ষণের জন্য দিতে হবে। এখন না। যখন চাইব তখন।' এখানে বলে নেয়া ভাল মিনিস্ট্রির যুদ্ধে সব টাইম টার্নার নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আরো উন্নতভাবে নতুন জেনারেশন টাইম টার্নার বানানো হয়। এগুলো সর্বনিম্ন পনের মিনিট অতীত পর্যন্ত যেতে পারে এখন। তাই এ ব্যাপারে কড়াকড়িও বেশি। ভিক্টরি আতকে উঠে বলল, 'দেখ সিরিয়াস ব্যাপারটা খুব গোপনীয়। যাদের ক্লাসের শিডিউলগত সমস্যা হয় শুধুমাত্র তাদেরকে বিশেষ নিয়মে প্রফেসর ম্যাকগোনাগল টাইম টার্নার দিয়ে থাকেন। আমি তোকে কিভাবে দেই জিনিসটা? যদি হারিয়ে যায় নিশ্চিতভাবেই বিপদে পড়তে হবে।' 'ভিক্টরি ঐদিন লেকের পাড়ে টেডির সাদা পোশাকটা কিন্তু সুন্দর ছিল। পোশাকটা ভালভাবে পর্যবেক্ষণ করার মত লম্বা সময় কিন্তু আমি সেখানে ছিলাম!' সিরিয়াসের হুমকি খুব নিয়মিত ব্যাপার। তাই ভিক্টরি ব্যাপারটায় তেমন পাত্তা দিল না। তার টেডির পোশাকটার কথা মনে পড়ে গেল। 'জানিস জেমস, টেডি অরোর হবার চিন্তা ভাবনা করছে। ব্যাপারটা ভালই হবে কি বলিস? ওর কাছের সব মানুষই ডিফেন্সিফ ম্যাজিকে ভাল ছিল। পটার আঙ্কেল, লুপিন, টোংকস।' ভিক্টরি হঠাৎ কিছুটা উদাস হয়ে গেল। 'ঐদিন টেডি ক্যাসেলে আসার পরই তার চুলগুলো গাঢ় নীল রং ধারণ করেছিল। কেন জানিস?' সিরিয়াস কিছু বলল না। 'কারন ওর বাবা মার কথা মনে পড়ে গিয়েছিল। ঐ ক্যাসেলেই তার বাবা মা মারা গেছে। সেই ক্যাসেলেই ওর প্রিয় ব্যক্তিত্ব, তার গডফাদার পটার আঙ্কেল জাদু দুনিয়াকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল। চিন্তা করে দেখ্ ওর জন্য ক্যাসেলটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্মৃতিময়!' একটু থামল ভিক্টরি। সিরিয়াস কিছু বলল না। সত্যি বলতে এসব কথা শুনতে তার এতটা খারাপ লাগে না। ভিক্টরি টেডির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে উঠেছে। সিরিয়াস তাকে সে সুযোগটা দেয়ার সিদ্ধান্ত নিল। 'ব্যাপারটা ওর জন্য খুবই কষ্টকর ছিল। সবার বাবা মা আছে, ওর নেই। একটু চিন্তা করে দেখ সে তার বাবা মার কোন স্মৃতিই তার নেই। সবসময় সে তাদের কথা চিন্তা করত। ভেবে দেখ একজন কিশোরের জন্য সময়টা কি কষ্টকর। তবে আঙ্কেল হ্যারিকে ধন্যবাদ। তিনি ওর এই কষ্টটাকে অনেকাংশেই কমিয়ে দিয়েছেন। বেচারা টেডি! এত আপনজনের মধ্যে থেকেও কত দুঃখী সে।' ভিক্টরির চোখ চকচক করছে। আরেকটু গেলে হয়তো চোখ থেকে জল গড়িয়ে পড়বে। সিরিয়াস শান্ত স্বরে বলল, 'তুমি জানো, তোমার বাবা মা টেডিকে বেশ পছন্দ করে। আর বাবাও তোমাকে পছন্দ করে। তোমাদের বিয়েটা নিঃসন্দেহে চমৎকার একটা দিন হবে। আমি প্রায়ই কল্পণায় তোমাদেরকে বিয়েতে হাত ধরাধরি করে বসে থাকতে দেখি। তোমাদেরকে একসাথে দেখতে সত্যিই ভাল লাগবে। আমি এখনই প্ল্যান করা শুরু করে দিয়েছি যে তোমাদের বিয়েতে কি কি দুষ্কর্ম করা যায়!' হেসে ফেলল ভিক্টরি। সিরিয়াসের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, 'তোর টাইম টার্নার লাগবে না? আচ্ছা যা নিস। তবে সাবধানে ব্যবহার করিস ঠিকাছে?' খুশিতে ভিক্টরিকে জড়িয়ে ধরল সিরিয়াস। 'অনেক অনেক ধন্যবাদ ভিক্টরি। যাও আগামী এক সপ্তাহ তোমাকে.....মানে তোমাদেরকে আর জ্বালাব না।' ভিক্টরি হাসল। ভিক্টরির রুম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল সিরিয়াস। যোগাড়যন্ত্র প্রায় শেষ। এখন শুধু মূল কাজটাই বাকি। কাজের বাকি অংশ হগওয়ার্টসে। হগওয়ার্টস ফিরে যাওয়ার দিন গুণতে শুরু করল সিরিয়াস।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ হ্যারি পটার ফ্যানফিকশন—বাকবিক-০২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now