বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হারানো রাজকন্যা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X সকোল থেকই বৃষ্টি হচ্ছে অনেক...গুরি-গুরি বৃষ্টি । ভালোই লাগছে, খারাপ যে লাগে না তেমনটাও না । তোমাকে আজ আর বলবো না,"দারুন বৃষ্টি হচ্ছে, একটু বাইরে আসবা প্লিজ,অথবা চল বৃষ্টিতে ভিজি "। হয়ত এখনও সেকথা গুলো অন্য কেউ বলে । দুরত্তের বিচারে কতকাছেই তো আছি,তবুও মন থেকে কত দূরে । সত্যিই অনেক দূরে চলেগেছো এখন । আর হয়ত তোমাকে পাশে পাবোনা । এই সকালগুলো,সন্ধ্যটা হয়ত আর আসবেনা । আমি এখনও বৃষ্টি দেখি, টিনের চালে বৃষ্টির শব্দ শুনি, তোমাকে মিস করি ভীষণ । তোমার কণ্ঠটাও মিস করি অনেক । সেই সব রাত গুলোর স্মৃতি মনে করেই ভালো থাকতে হয় আমার । এক আপু বলেছিল "ভাইয়া আপনি নাহয় আপুর স্মৃতি মনে করেই ভালো থাকেন ", হ্যা,আমাকে এখন সেই সব সময় গুলো, তোমাকে নিয়ে আমার অতিত গুলো মনে করেই ভালো থাকতে হয় । জানি না কতটা ভালো আছি,নাকি ভালো থাকার অভিনয় করে জাচ্ছি । জানি না,তুমিই বা কতটা ভালো আছো । জানো মেয়ে,আইস্ক্রিম গরম করে খাবার ইচ্ছা ছিল,তুমি খাইয়ে দিবা !! হি হি হি !!! সেই ইচ্ছারা পুরন হয়নি আর । তুমিই তো চলে গেলে , আর হয়ত হবেও না । এখনও জোছনা দেখলে তোমাকে আর বলা হয়না "দারুন চাঁদ উঠেছে, দেখেছো ? " তুমি হয়ত এখন আর বল না, "এত সাহিত্য আসে না আমার মনে" , না আসলেও ক্ষতি নাই । তোমাকে ভেবে এইসব নোট লিখি , বার বার পড়ি, তোমাকে নিয়ে সেই সময় গুলো মনে করি । হয়ত মাঝে মাঝে ভুল হয় । মনে পড়ে না অনেক কিছুই । তবুও চেষ্টা করি । শুরু থেকেই চেষ্টা করি । কেমন আছো ? জানি না, সত্যি জানতে ইচ্ছাও করে না কতটা ভালো আছো । জানি অনেক ভালো থাকবে,অনেক ভালো থেকো । পৃথিবীর সব ভালো যেন তোমার হয়,তোমাদের ছুঁয়ে যায় । গতকাল রাত্রে তোমাদের দুজনকেই মেসেজ দিলাম । ভালো থেকো,ভালো রেখো । তোমাকে নিয়ে ২টা থিম সং আছে আমার । সেই ২১শে ফেব্রুয়ারিতে সারাদিন শুনছিলাম । কেন জানি বার বার গান গুলো শুনলে সেই দিনের অনুভূতি গুলো ফিরে আসে । বার বার সেই সন্ধ্যাটা -সেই রাত সেই বিকেল গুলো ফিরে আসে । হ্যাঁ" ভালোবাসো কিনা বল না আমায় ?" এই লাইনে হয়ত কোনই উত্তর নাই আর ।তবে সেদিন ছিল । অনেক বড় রকমের সত্যিই ছিল । সেদিন ও এমন ই বৃষ্টি হচ্ছিল সারাদিন । মিরাকল বলবো না, তবুও বলি জীবনে যে দিনগুলোতে খুব আনন্দ পেয়েছিলাম সেই সব দিনগুলোতেই বৃষ্টি ছিল । আবার খুব কষ্টের দিনের ও সাক্ষী ছিল । জানি না কোনটা কেমন । তবে জানি, বৃষ্টি নিয়ে সুখস্মৃতির পাল্লা একটু ভারীই আমার। বার বার বৃষ্টি আসে, ভিজিয়ে দেয় স্মৃতি গুলো , সতেজতায় প্রান পায় । তবুও তুমি আসো না, ফিরেও দেখো না । তোমাকে ফেরানোর সাধ্য নেই আমার । ভালো থেকো, তুমি তো আজ অন্যের , অন্য কারো ইচ্ছায় ভালোলাগা তোমার । তোমার হাশি শুনি না অনেকদিন,জানি আজও তুমি হাসো, কষ্ট একটাই তোমাকে অনেক কাছে পেয়েও হারালাম । সেই হাসিটার কারন আজ আর আমি নই, অন্য কেউ ।অনেক সৌভাগ্যবান কেউ একজন । হয়ত আমাকে তোমাদের ভাসায় ব্যাকডেটেড কিংবা আঁতেল বলবে !! হুম, মজা লাগে তোমাদের এই সব কমপ্লিমেন্ট শুনতে । সে কারনেই তোমাদের ভাসায় এই ছ্যাব্লামি । এখনও ছবি তুলি,নেশার মত হয়ে গেছে কেমন জানি । তোমাকে আজ আর সেই সব পচা পচা ছবি দেখাই না। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে । পারি না । তুমি তো আর আমার নও । তবুও জানতে ইচ্ছা করে, কোনদিন কি সত্যিই আমার ছিলে ? নাকি সবটাই ভুল ছিল তোমার ? ভুল ভেবেই কি ভুলে গেছো আমাকে ? একবার কোন এক টেক্সটে লিখছিলাম, স্মৃতি নিয়েই সন্তুষ্ট আমি,তুমিও পাল্টা জবাব দিয়েছিলে- "স্মৃতি নিয়েই তো সন্তুষ্ট,আবার আমাকে চাও কেন ?" সত্যিই তো তোমাকে চাবার তো যোগ্যতা নাই আমার । হুম,সত্তি কথা অপ্রিয় হলেও সত্য । এখন আর তো কিছু বলার বাকি নেই । ভালো লাগবেনা তোমার । ছেলেটাকে অনেক সৌভাগ্যবান মনে হয় আমার, তোমার হাসি-আনন্দে তার ভালোলাগা মিশে আছে,তার আনন্দে তোমার ও ভালো থাকা । জানি না সারাদিন কথা বল কিনা তোমরা দুজন । জানি না, সত্যিই জানি না কিভাবে কোথায় কেমন হবে তোমাদের । তবুও তোমাদের চাই একসাথে দেখতে । বার বার সেই শুরুর কথাটা মনে পড়ে । সেদিন যদি স্যাক্রিফাইস করতে পারি, আজও পারবো । তোমার ভাসায় "সুযোগ তো তুমিই করে দিছ ", হ্যাঁ, আমিই করে দিয়েছিলাম । তোমার জন্য ঐ পারফেক্ট । তোমাদের বোঝাপড়া টাও ভালো হবে আশা করি । অনন্ত শুভকামনা তোমাদের জন্য । ভালো থেকো চাশ্মিস,অনেক অনেক ভালো ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

→ হারানো রাজকন্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now