বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
Happy Birthday
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Furti (০ পয়েন্ট)
X
লেখক - Furti
বেশি দেরি করবো না , সরাসরি কাহিনীতে চলে যেতে চাই ।
কিছুদিন আগে অফিস থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে । এক মহিলা-র সাথে দেখা হয় । আমি আসলে ভুত - প্রেত - চুড়েল এসবে ভয় পাই । তবে , উনি কোনো ভুত - প্রেত - চুড়েল নন , ইনি আমার অফিসেরই একজন কমকর্তা ।
উনি নাকি এখানে এসেছিলেন আমার উদ্দেশ্যে ।
আমি - আমার উদ্দেশ্যে মানে ?
মহিলা - কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিলো ।
আমি - বলতেই পারেন । সমস্যা নেই । বলুন ।
মহিলা - আপনার বিবাহ হয়েছে ?
আমি - এটা তো বড় অপমানের কথা বললেন । আমার আবার কেনো বিয়ে হবে ?
মহিলা - ভালো , সব শুনে আমি বলতে পারছি , আপনি একজন ভাগ্যবান লোক ।
আমি - আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি ?
মহিলা - আসলে আমি একটা স্ক্রিপ্ট লিখছি , কিছু ভাব দরকার । বিদায় , পরে বুঝিয়ে বলব ।
আমি-ও বাড়ি ফিরে এলাম । আশ্চর্যজনক , ঐ মহিলা নাকি সকাল বেলাই মারা গিয়েছেন ।
আমার ঘুম ভেঙে গেলো । আরেহ , আমি তো স্বপ্ন দেখছিলাম ।
যাকগে , দেরি হয়ে যাবে । অফিসের দিকে রওনা হলাম । অফিসে গিয়েই দেখি , সম্পূর্ণ নিস্তব্ধ । কেউ আসেনি ?
অফিসের লাইট বন্ধ কেনো ? রাফিকে ফোন করা দরকার । রাফিও এই অফিসেই চাকরি করে । আমার বন্ধু ।
দেখি রাফির ফোন বন্ধ । আমি চিন্তিত হয়ে পড়লাম । ভাবলাম , বিকালের দিকে আবার আসা যাবে ।
বাসায় ফিরেই শুয়ে পড়লাম ল্যাপটপ নিয়ে ।
ফেসবুকে ঢোকা হয়নি , ব্রাউজ করছিলাম প্রথম আলো ।
সবকিছু আজ আজব লাগলো । মনে হচ্ছে , কিছু একটা ভুলে যাচ্ছি ।
বিকাল হলো । অফিসের দিকে রওনা হলাম ।
কি ব্যপার ? ফোন হাতে নিলাম , ফেসবুকএ ঢুকলাম , কারণ আমার মনে পড়েছে আজ কী !
আমার জন্মদিন । তবে , অফিস বন্ধ কেনো ?
হঠাৎ অফিসের সব লাইট জ্বলে উঠলো । চারিদিক সাজানো । আর বিশাল টেবিলে চোখ পড়ল বিশাল কেকটার দিকে , লেখা - Happy Birthday Jahin !
অসাধারণ সারপ্রাইজ । রাফি বলল , কেমন লাগলো ?
আমি - মানে , মানে , ধন্যবাদ সবাইকে ।
কেক কাটলাম । খেলাম । কথা বললাম সবার সাথে । বিকেলটা উপভোগ করলাম ।
আশা করি , এই কলিগগণ আমার সাথে আজীবন থাকবে । ভালোবাসা অবিরাম ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now