বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হাঁসের গান

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shajib Raj (০ পয়েন্ট)

X একটি লোক শুনেছিল হাঁসদের কণ্ঠস্বর নাকি বড় মধুর, খু-উব ভাল গাইতে পারে তারা, তাই বাজারে হাঁস বিক্রি হতে দেখে একটা কিনে নিয়ে এল সে বাড়িতে | এরপর বাড়িতে সে একদিন বন্ধুকে খাবার নিমন্ত্রণ করেছে । তারা এসে খেতে বসেছে এমন সময় সে হাঁসটিকে নিমন্ত্রিতদের সামনে ধরে নিয়ে এসে বললে, আমার এ বন্ধুদের একটু গান শোনাও ত তুমি! এ কথা বলল বটে লোকটা কিন্তু তা শুনে হাঁসের গলা দিয়ে একটু শব্দও বেরুল না । এর কিছুদিন পর হাঁসটির অসুখ হওয়ায় সে যখন মরতে যাচ্ছে তখন সে অতীব করুণ অথচ দিব্যমধুর কষ্ঠে গান গাইতে শুরু করল। এই নাকি হয়—হাঁসেরা যখন বোঝে তাদের মৃত্যু ঘনিয়ে আসছে তখন তারা এমনি গান গায়। মৃত্যুর সময় হাঁসটিকে এমন গান গাইতে শুনে বাড়ির মালিক বললে, মৃত্যুর সময় ছাড়া গান গাও না—এ যদি আমার আগে জানা থাকত—ত হ’লে সেদিন বন্ধুদের খাওয়ার সময়ই তোমার জবাইয়ের ব্যবস্থা করতাম আমি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ হাঁসের গান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now