বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হাঁস চুরি (2)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X আমরাও বিভিন্নভাবে পাল্টা প্রতিশোধ নিতাম।একদিনের কথা মনে আছে,ও টিফিন পিরিয়ডে বাইরে খেলতে গিয়েছিল ।তখন চুপিচুপি ওর ব্যাগ খুলে টিফিন খেয়ে একটা তেলাপোকা ধরে ওর টিফিনবক্সে রেখে দিয়েছিলাম। পরে ও স্যারকে বলে দিয়েছিল। সেদিন স্যারের হাতে প্রচন্ড মার খেয়েছিলাম ।মার খেয়ে শোধরানো তো দূরের কথা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এর শক্ত জবাব দিতে হবে ।কি ভাবে দেওয়া যায় ? সেইদিন বিকেলে আমরা পাঁচজন এই পুকুরপাড়ে বসে এটা নিয়েই ভাবছিলাম ।অবশেষে উদ্ধার করলো সন্ধ্যাই । একপাল হাঁস নিয়ে ঘরের দিকে যাচ্ছিল সে।আমাদের দিকে চোখ পড়তেই সেই বিখ্যাত দাঁত কালান মার্কা হাসি হেসে তাকাল।ঐ হাসিতে যেন পিত্তি জ্বলে যাচ্ছিল ।অনেক ভেবেচিন্তে ঠিক হল যে,ওদের হাঁসই চুরি করা হবে এবং ঘটনাকে স্মরনীয় করে রাখতে রাতে একটা পিকনিকের আয়োজন করা হবে। সে ভাবে প্ল্যানও করা হলো।তবে মিশন সফল হলেও ঐ ঘটনার দুদিন পরেই ধরা খেয়ে যাই আমরা।বদমাশ শফি ভয় পেয়ে পিকনিক আর হাঁসের কথা সবাইকে বলে দেয় ।।কাঁদতে কাঁদতে সে এসে নানার কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছিল।এই জন্য নানা সেবার আমাকে বেশ মেরেছিল ।পরে বার্ষিক পরীক্ষা শেষ হলে নানাবাড়ি থেকে সেই যে বাড়িতে চলে এলাম তারপর আর ওমুখো হইনি । ।কদিন আগে মামাতো বোনের বিয়ে উপলক্ষে নানী বেশ জোরাজোরি করছিলো, যেন আমি তাড়াতাড়ি চলে আসি ।যাব কি যাব না -ইতস্তত বোধ করছি দেখে নানি হেসে বললেন,তোর হবু বেগম চলে এসেছে।আমি কপট রাগ দেখিয়ে বলি, এই বেগমটা আবার কে?-কে আবার সন্ধ্যাতারা।-আমি কাউকে চিনি না।– চিনি না বললে হবে?হঁাসচোরাকে সবাই চেনে।আরে বাবা, চুরি করবিতো কর ,বেছেবেছে ওবাড়িতে কেন?সেটা যাইহোক সে বোধহয় চোরার প্রেমে পড়ে গেছে।দেখা হলেই খালি তোরই কথা জিজ্ঞাসা করে ।হঁাসচুরির সাথে সম্ভবত মনচুরিও হয়ে গেছে বোধহয় -নানি একথা বলে হাসতে থাকে। এই কথা শোনার পরে আমি আর দ্বিধা করিনি ।কারন সন্ধ্যাকে ছেড়ে আসার পরেই বুঝেছিলাম ,ওর অভাব কতখানি ।সেই মারামারি- ঝগড়া ,সেই একচিলতে দুষ্টুমিভরা হাসির সৌন্দয্ মিস করতাম সবসময়।কিসের মায়ায় যেন মন ছুটে আসতে চাইতো ওর কাছে সবসময়।পরক্ষনে আবার একটা অভিমান জমত বুকের মধ্যখানে। এরপরের ঘটনা বেশ সংক্ষিপ্ত । বোনের বিয়ের দুদিন পরেই নানির ঘটকালি শুরু করেন।দুই পরিবারেরই ে বিয়েতে সম্মতি ছিল। এরকম একটা শক্ত ব্যাপার এত সহজে ঘটবে আমরা ভাবতেই পারিনি।নানা নানী এ বিয়েতে প্রচণ্ড খুশি। পরে শুনেছি, এটা নাকি তাদের বহুদিনের ইচ্ছা ছিল।আমরা বড়দের শখ পূরন করতে পেরেছি বলে নিজেরাও খুব খুশি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ হাঁস চুরি (2)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now