বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এইযে শুনছেন ?
হঠাত্ নারীকন্ঠের আওয়াজে পেছন ফিরে তাকাই ।
-আমাকে বলছেন ?
-না,ঐ জঙ্গলের ভূতকে বলছি ।এই বিকেলে পুকুরপাড়ে এক আমি আর আপনি ছাড়া কে আছে বলুন। তাকিয়ে দেখি সত্যিই তো আমরা দুজন ছাড়া কেউ নেই ।
-আমাকে চিনতে পেরেছেন?
-আপনি নিশ্চয় সন্ধ্যা ।তাই না ? -কেন এখনো অবিশ্বাস হচ্ছে নাকি?
-না,মানে প্রায় দশবছর পরে আবার দেখা তো- আমতা আমতা করি আমি।
।-তবে আমি কিন্তু আপনাকে দেখেই চিনেছি ।চেহারা ঠিক আগের মতোই আছে ।আর সেই মিনমিনে স্বভাব ।একদম কাপুরুষের মত ।
তা এবার কোথায় ডাকাতি করবেন বলে ঠিক করেছেন ?ছোটকালে চুরিবিদ্যায় যে জ্ঞানের সাক্ষর রেখেছেন তাতে তো আমার ভয়ই হচ্ছে ?যাই ঘরের দরজায় আগেভাগে খিল দেই ।সেবারতো হাঁসের উপর দিয়েই ঝক্কিটা গেছে ।‘
লজ্জায় পড়ে যাই আমি । ।বলি, এখনো মনে আছে তাহলে ।আমি এখন আসি -বলে ফিক করে হেসে চলে যায় সে ।আমি সেদিকে খানিকক্ষন তাকিয়ে থাকি।সন্ধ্যার চেহারা
আরো লাবন্যময়ী হয়েছে।
তবে ছোটবেলার সেই ইবলিশমার্কা একচিলতে হাসি মুখ থেকে সরেনি ।অবিকল আগের মতোই ।বুকের বামপাশে চিনচিনে ব্যথা শুরু হয় ।কেমন জানি ভাললাগা এসে ভর করে । এই কি তবে ভালবাসা?ছোটবেলায় মেয়েটাকে বিভিন্ন ভাবে জ্বালাতন করেছি।কিন্তুু যেদিন এখান থেকে চলে যাই তখন বেশ কেঁদেছিল মেয়েটি ।
ফোলাচোখ দেখে বলেছিলাম,’কাঁদছো কেন আর কেউ তোমাকে জ্বালাবে না।‘সে কোন কথা না বলে ফোঁফাতে ফোঁফাতে এক দৌড়ে আমার সামনে থেকে চলে গিয়েছিল ।আমি খুব অবাক হয়েছিলাম সেদিন।
মামাবাড়ির দিকে যেতে যেতে ভাবি ,সবকিছুই আসলে আগের মতো আছে ।সেই পুকুরপাড়,সারি সারি খেজুরগাছ, ,বাড়িঘর ।খালি বদলে গেছি আমরা ।ছোটবেলায় নানুবাড়িতে থাকতাম ।পিঠাপিঠি ভাই থাকায় মা আমাকে নানুবাড়িতে রেখে যান ।এখানেই একটা প্রাইমারী স্কুলে ভর্তি করে দেন মামা ।
সেখানেই ক্লাসমেট হিসেবে এমন সব বন্ধু জোটে,যারা ছিলাম দুষ্টুদের শিরোমনি ।বাউন্ডুলেপনা ,চুরি,দুষ্টামি কি বাদ ছিল ?মানুষকে ভীষণ জ্বালাতাম আমরা।শীতের রাতে চুরি করে রস খেয়ে হাড়ি উপুড় করে রাখা,বাড়ন্ত লাউয়ের মুণ্ডুপাত করা ,গরমে আম ,কাঠাল চুরি ,রাতে ছিপ ফেলে মাছ চুরি -কত অপকর্মই না করেছি সবাই ।
আমি ,শফিক,সৈকত,বাবুল,শফিক নিয়ে পঞ্চচোরের সেই দলটি ।সন্ধ্যা নামের এই মেয়েটিও তখন আমাদের সাথে একই ক্লাসে পড়ত।কিন্তু সে ছিল পুরোই উল্টো ।আমরা পড়াশোনার ধার দিয়েও যেতাম না । সেখানে ও ছিল ফার্স্ট গার্ল । প্রায়ই ক্লাস পালাতাম আমরা। মাঝেমধ্য ওর হাতে ধরা পড়ে যেতাম । এরপর স্যারকে বলে দিতো সে। ফলাফল হিসেবে আমাদের কপালে জুটত আধাঘণ্টার নীলডাউন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now