বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হালচাল

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X -সিগারেট খান? -মাঝেমাঝে। -বিয়ের পর ছেড়ে দিবেন। -কেন? -সিগারেটের গন্ধ সহ্য হয় না আমার। -কার সিগারেটের গন্ধ অসহ্য লাগলো? -উফ! এত প্যাচান কেন? -আচ্ছা। ছেড়ে দিলাম। -যেদিন সিগারেট খাবেন সেদিন আমার কাছে আসবেন না। ভালোবাসা বন্ধ! -সিগারেট খেয়ে লেবুপাতা ঘষে আসবো মুখে। তাহলে হবে? -না। বাদ দিবেন টোটালি! -অ! -আর একটা কথা! -জি বলুন। -আমাকে পছন্দ হয়েছে আপনার? -আপনি তো দেখতে পুরোই আমার এক্স গার্লফ্রেন্ডের মতো। -ওহ! শুনেন আমারও একটা অতীত আছে। এ নিয়ে ঘাটাঘাটি করবেন না। -বুঝলাম। -আর বিয়ের পর ফেসবুকের পাসওয়ার্ড চাবেন না। কে লাইক কমেন্ট করলো এই নিয়ে ঝগড়া করতে পারব না। -আচ্ছা। -তাছাড়া আমার কিছু ছেলে বন্ধু আছে। এ নিয়ে ভুল বোঝবুঝি চলবে না। -হুম। -আর আমার কিছু কথা ছিল। -আরো? -হু -বলুন --আমি খুবই স্বাধীনচেতা মেয়ে। বিয়ের পর ইচ্ছে হলে জব করব ইচ্ছে হলে ছেড়ে দিব এ নিয়ে মাথা ঘামাতে পারবেন না। -হু -আর সামন্ত প্রভু সেজে থাকা চলবে না। নিজের কাপড় নিজে ধুবেন, সম্ভব হলে আমারটাও ধুবেন। -আর? -সপ্তাহে দুইদিনের বেশি রান্না করতে পারব না। কাজের মেয়ের হাতের রান্না খেতে গিয়ে উশখুশ করা চলবে না। প্রয়োজনে আপনিও সপ্তাহে দুইদিন রান্না করবেন। -আর? -ডিশ বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেয়া, বাজার করা এইসব যাবতীয় কাজ আপনি করবেন। আমাকে আদেশ করা চলবে না। -আর? -রাতে মশারি আপনি টানাবেন। -আর? -আর কিছু না। আপাতত এতেই চলবে। -তবে আপনাকে পূজা করব কবে? -পূজা করবেন মানে? -নাহ! ওই যে ফুলটুল এনে বউকে দিতে হয় না? সেটাই আর কি! -ওহ! আপনার ইচ্ছে। -হুম। -একটা কথা জিজ্ঞেস করার ছিল। -জি, করুন -আপনার গার্লফ্রেন্ডের কথা বলছিলেন যে, আমার মতন দেখতে। তা ব্রেক আপ হলো কেন? -ওই তো প্রতিদিন এক চেহারা দেখতে দেখতে বিরক্তি এসে গিয়েছিলো। তাছাড়া স্বভাবে একটু স্বৈরাচারী মনোভাব ছিল আপনার মতন। -কি? - কিছু না। . রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সিগারেট ধরালাম।নাহ! এইসব বিয়ে শাদীতে পোষাবে না আমার! কমলাকান্ত হয়ে থাকাই ঢের ভালো! .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ হালচাল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now