বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-দেখ ভাই আমার
পোস্টে হা হা রিয়টক্ট
দিবি না।(আবির)
-কও কি দাদা।তুমি
আমাগো এলাকার বড়
ভাই আর এখন পর্যন্ত
একটা গার্লফ্রেন্ড
জুটাইতে পারো নাই।তো
তোমার পোস্টে হা হা
দিব না তো কার পোস্টে
দিব?(নিলয়)
-দেখ তুই এলাকার ছোট
ভাই বলে কিছু বল্লাম
না।তাছাড়া আমিই
রিলেশন করতে চাই
না।
-চাও না নাকি হয় না
সে আমরা বুঝি।
-তারমানে তুই বলতে
চাচ্ছিস আমার দ্বারা
রিলেশন হবে না।
-না হবে না।
-যদি পারি তবে তোর
হাহা রিয়েক্ট দেওয়া
বন্ধ করতে হবে।
-বন্ধ করবো মানে কি।
আরও উল্টে ২টা করে
লাভ রিয়েক্ট দিব যদি
তুমি In a relationship
দিতে পারো।
-৭ দিনের মধ্যেই
দেখাবো আমি কি
জিনিস।এত সুন্দর
গার্লফ্রেন্ড আনবো
যে তোরা আফসোস
করে মরবি।
.
সেদিনের পর থেকে ৬
দিন কেটে যাওয়া
পর্যন্তও একটা
গার্লফ্রেন্ড যোগাড়
করতে পারে না আবির।
কিন্তু এদিকে
চ্যালেঞ্জও হার মানা
যাচ্ছে না।অতঃপর
ফেসবুকে ঢুকে দেখে
নিলয় In a relation
দিয়েছে।এই তো সুযোগ
একটা হাহা রিয়েক্ট
আর সাথে একটা
কমেন্ট দিলাম"কি
ভাইয়া আগেরটার কি
ওয়ারেন্টি শেষ নাকি
নতুন আপডেটে এটা
পাইছো"।
.
বিকালের দিকে দেখি
মোড়ের দোকানের
সামনে নিলয় একটা
মেয়ের সাথে কথা
বলছে।একটু উঁকি দিয়ে
শোনা যাক,
.
-ঐ তোমার পোস্টে
আবির দা ঐ কমেন্ট
কেন করছে?(মেয়েটি)
-আরে বাবু উনি তো
আমাকে খুব ভালোবাসে
তাই ঐ কমেন্ট
করেছে।(নিলয়)
-তাহলে আমাদের
রিলেশনের পোস্টে
হাহা দিলো কেনো?
-আমি রিলেশন করতে
পেরেছি এজন্য সে
খুশি হয়ে হাহা দিছে।
-সে তো তোমাকে লাভ
রিয়েক্ট ও দিতে
পারতো।কিন্তু হাহা
রিয়েক্ট দিচ্ছে।
তারমানে তোমার এর
আগেও রিলেশন ছিল।
-বিশ্বাস করো বাবু
তুমিই আমার ফার্স্ট
লাভ।
-তুমি আমার সাথে
ডাবল টাইমিং করছো।
-না এটাই আমার
ফার্স্ট টাইম।
-চুপ কর শালা।তোর
সাথে আমার ব্রেক-
আপ।আমি এখনি
বাসায় গিয়ে ডিভোর্স
রিলেশন দিয়ে দিব।
আর যদি তুই আবার
রিলেশন দিতে যাস
তবে তোকে মেরে
হাসপাতালের বেডে
শুঁইয়ে দিব।শালার
লুইচ্চা কোথাকার।
.
যাক শেষ পর্যন্ত হাহা
রিয়েক্ট টা কাজে
দিয়েছে।একেবারে
জায়গা মতো খেলে
দিয়েছি এখন আফসোস
কইরা মর।আমার কি
আমি তো এখন তোদের
ডিভোর্সের পোস্টে
আবারও হাহা দেওয়ার
প্রচেষ্টায়।
.
গল্প-হাহা রিয়েক্ট
লেখা-অভ্র অমৃত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now