বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাফসা তুমি বুঝবে সেদিন
যেদিন আমায় আর খুঁজে পাবেনা ।
কবিতা বলে তোমায় যেদিন থেকে
আমি আর ডাকবো না।
হাফসা তুমি বুঝবে সেদিন
যেদিন ভালবাসার গল্প আমি আর বলবো না,
নষ্ট পাতায় কষ্টের লেখা কাব্য
যেদিন থেকে আর লিখবো না।
কবিতা আমার তুমি বুঝবে সেদিন
যেদিন তোমার কথায় আমি আর হাসবো না,
সুখ দুঃখের কথাগুলো যেদিন থেকে
আমি আর বলবো না।
হাফসা তুমি বুঝবে সেদিন
যেদিন তোমার পথে আমি আর হাঁটবো না,
তোমার সাথে ফোনে যেদিন থেকে আর বাক্যালাপ করবো না।
হাফসা তুমি বুঝবে সেদিন যেদিন
ডাকলেও আমি আর শুনবো না,
পারলে ক্ষমা করে দিয়ো আমায়
হাফসা যদিও ক্ষমা চাওয়ার জন্য
সেদিন পৃথিবীর বুকে আমি আর থাকবো না।
#সম্পাদিত
#সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now