বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোমার যখন ভাল্লাগে না
একলা লাগে প্রিয়,
ইচ্ছে হলে চুপটি করে
আমায় ডেকে নিয়ো।
ভালোবেসে আলতো করে
একটু ছুঁয়ে দিয়ো।
প্রিয়!
তোমার যদি একলা লাগে
বুকটা লাগে ভারি,
ভেবে নিয়ো, ভুলছো আমায়
এই ফলটা তার-ই।
ক্যামন করে ভুলবে আমায়
ক্যাম্নে করবে আড়ি?!
প্রিয়!
বলবো না আর ভালোবাসো,
বরং দুঃখ দিয়ো,
অভিমানের পালা শেষে
পাশে ডেকে নিয়ো।
যেমনি করে পাশে থাকে
"জ ঝ ঞ"!
প্রিয়!
আমার সবটুকু সুখ
তোমায় দিবো নিয়ো,
ভালোবাসা নাই-বা দিলে
দুঃখগুলোই দিয়ো।
তবু তুমি ভালো থেকো প্রিয়।
প্রিয়!
হয়নি মিলন, তাই বলে কি
কাঁদবে তুমি, বলো?
আমারও যে ভাল্লাগে না
দু'চোখ ছলোছলো!
প্রিয়!
দূরে গেলেও আপন ভেবে নিয়ো!
আমার নামে, মেঘের খামে
নিত্য চিঠি দিয়ো!
শেষ রাতের ঐ জায়নামাজে
আমার স্মরণ নিয়ো।
ভালো থেকো প্রিয়।
ভালো থেকো প্রিয়।
#সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now