বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সকাল সকাল মোবাইলের রিংটোনের
শব্দে আমার আরামের ঘুমটা ভেঙ্গে
গেলো...সাথে লালপরী নীল পরীর
স্বপ্নটাও ভেঙ্গে গেলো....
খুব রাগ হলো, তারপরও ফোনটা রিসিভ
করলাম......
- হ্যালো
- হ্যালো কাব্য। তুই কি ঘুমাচ্ছিলি???
- নাহ্। বসে বসে লুডু খেলছিলাম...
- মানে??
- কিছু না। কি হয়েছে বল....
- কাব্য তুই আমার একটা উপকার করে
দিবি??
- বলে ফেলেন কি করতে হবে??
- তোর ইংরেজী নোটগুলো একটু দিয়ে
যাবি??
- কোথায় আসতে হবে??
- এইতো আমি কলেজেই বসে আছি...
- ওকে দশ মিনিট অপেক্ষা করেন, আমি
আধা ঘন্টার মধ্যে আসতেছি...
- আধাঘন্টা! একটু জলদি আয় প্লিজ।
- ওকে আমি চেষ্টা করছি। এখন ফোন
রাখ নইলে যেতে আরো দেরি হবে।
বাই....
- ওকে বাই......
পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি
কাব্য। ইন্টারমিডিয়েট সেকেন্ড
ইয়ারে পড়ি।আর এতোক্ষণ যার সাথে
কথা বলছিলাম সে হলো কবিতা।
আমার অনেক ভালো বান্ধবী। দুইজনের
নামের অনেকটা মিল থাকার কারণেই
আমাদের বন্ধুত্ব। নোটস্ গুলো যদি
কবিতা না চেয়ে অন্য কেউ চাইতো
তাহলে বলতাম বাড়ি থেকে এসে
নিয়ে যা। কিন্তু আমি কবিতাকে
কিছুতেই না বলতে পারি না।
জানিনা কেনো ওর সব জেদ সব আবদার
মানতে ইচ্ছে হয়। যাই হোক ফ্রেশ হয়ে
চলে এলাম কলেজে, হাতে কবিতার
আবদারের নোটস্ গুলো।
কলেজে ঢুকতেই দেখি কবিতা বড়
বটগাছের নিচে বসে আছে। পরনে
সাদা থ্রি-পিছ। কিন্তু কবিতার তো
সাদা রং টা খুব একটা পছন্দ নয়। সাদা
তো আমার প্রিয় রং। জানিনা হঠাৎ
করে সে সাদা রং পড়তে গেলো
কেনো।
- এই ধর তোর নোটস্।
- এতো সময় লাগে আসতে? আধা ঘন্টা
বলে পুরো এক ঘন্টা বসিয়ে রেখেছিস
এখনে।
- আধা ঘন্টা! কিন্তু আমার ঘড়িতে
কেবল তো ২০ মিনিট হয়েছে। তোর
ঘড়ি 4G আর আমারটা 2G তাই এই পার্থক্য
মনে হয়।
- ফাজিল। ফাজলামি করার জায়গা
পাস না?
- পাইতো। এই তোর কাছে।
- ধুর..মুডটাই নষ্ট করে দিলি। যাইহোক
আজকের তারিখটা মনে আছে??
- না কেনো? আজ কত তারিখ?
- আজ ২২ শে নভেম্বর কাব্য। তুই আজকের
দিনটাও ভুলে গেলি?
- কেনো আজ কি? তোর জন্মদিন??
- কাব্য। তুই এমন কেনো? আজকের দিন
আমাদের পরিচয় অতঃপর বন্ধুত্ব। আজ
আমাদের বন্ধুত্বের একবছর পূর্ণ হলো।
- ইশ্। একদম ভূলে গেছি। সরি এন্ড শুভ
বন্ধুত্ব বার্ষিকি।
- ধন্যবাদ। তোকেও শুভেচ্ছা। আচ্ছা
বলতো আজ আমায় কেমন লাগছে??
- প্রতিদিনের থেকে আলাদা। আচ্ছা
সাদা রং তো তোর পছন্দ না। তাহলে
পড়েছিস কেনো??
- কারন আজ থেকে এই সাদা রংটাকেই
পছন্দ করতে হবে।
- মানে?? ঠিক বুঝলাম না।
- থাক তোকে আর বুঝতে হবে না।
- বুঝিয়ে বল তাহলেই তো বুঝি।
- তুই কি সত্যিই কিছু বুঝিস না? নাকি
বুঝেও না বোঝার নাটক করিস।
- কবিতা তোর কথাগুলো কেমন কেমন
যেনো লাগছে। একটু স্পষ্ট করে বল তো।
- আমি কেনো সাদা রং পড়েছি
জানিস কারণ সাদা রং তোর পছন্দ।
তোর যাতে ভালোলাগে। কারণ আমি
তোকে ভালোবাসি।
- মানে? তুইও আমায় ভালোবাসিস।
আমি তো অনেকদিন আগে থেকেই মনে
মনে তোকে ভালোবাসি।
- তাহলে এতোদিন বলিস নি কেনো???
- তোকে হারানোর ভয়ে।
- তো এখন বল।
- না আজ না। আগামীকাল বলবো।
- কেনো??
- আজকের মধ্যে যদি তোর থেকে
বেটার কাউকে পাই।
- খুন করবো তোমায়। আর এখন থেকে তুমি
করে বলবা বুঝেছো।
- তোমার হাতেই তো মরতে চাই
সজনী।
সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now