বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হ্যা এভাবেই শুরু
শুরু টা একটু অন্যরকম ছিলো রুপক আর মহিমার।
পিচের রাস্তায় ফুটবল খেলতে খেলতে মহিমার সাথে দেখা রুপকের।
রুপক তখন কলেজে এডমিশন নিয়েছে আর মহিমা ক্লাস ৮ এ।
এক পরন্ত বিকেলে ফুটবল খেলছিল রুপক। মহিমা কোচিং শেষ করে আসছিল, পাস কাটিয়ে যাওয়ার সময় বাতাসে মহিমার খোলা চুল গুলো রুপকের মুখে জড়িয়ে যায়।
মহিমা বুঝতে পারে নি, কিন্তু কি মনে করে যেন রুপক খেলার তালে বলে উঠে সরি আন্টি।
পিছন ফিরে মহিমা তাকিয়ে হতভম্ব।
"কি বললেন,"
রুপক তাকিয়ে মহিমা কে দেখে তাকিয়ে রইলো।
কিছু সময় পর বলে উঠে অনেক সুন্দর,
মহিমা অবাক হয়ে বলে "কি" রুপক বড় বড় চোখে তাকিয়ে বলে,
" আপনি,না মানে আপনার চুল। না মানে আমার ফুটবল, আয়ায়মার ফুটবল অনেক সুন্দর না?"
মাহিমা হাসতে হাসতে চলে যায়।
ব্যাস হয়ে গেল বন্ধুদের খেপানো শুরু।
রুপকের সাথে দেখা হলেই, কিরে তর হেয়ার কুইন কই………..
এর পর থেকে প্রতি দিন মহিমার সাথে চোখাচোখি হত রুপকের। একি যায়গায়। রুপকে মনে ধরতে শুরু করে মহিমা কে। তার কাছে সবসময় মহিমার চুলের ছোয়া মনে পরে।
বেশ কয়েকদিন পরে হটাত মনে সাহস নিয়ে কথা বলতে যায় রুপক ভেবে যায় অনেক কিছু।
কিন্তু কি হল পরিচয় হয় এভাবে
" আ আমি রুপক। আর এটা আমার ফুটবল। আপনার নামটা জানা যাবে?
মহিমা হাসতে হাসতে বলে বেশি ইচ্ছা করলে জেনে নিয়েন পারলে।
রুপক মন খারাপ করে পিছন ফিরেতেই শুনতে পায়,আমার নাম মহিমা।
খুশিতে লাফ দিয়ে ওঠে রুপক।
এরপর আবার সেই চোখাচোখি কিন্তু রুপকের অবস্থা দিন দিন খারাপ।
শুধু বিকেলের অপেক্ষায় থাকে সে।
১ মাস পরে আবার সাহস করে কিছু বলবে সে আবার রাস্তার মোরে দাড়িয়ে থেকে মহিমার পাশে গিয়ে বলে।
"কিছু বলব আপনাকে"
"কি"
"না মানে আমার কিছু ভাল লাগে না।"
"মানে কি"
"মানে বিকেল ছাড়া আমার ভাল লাগে না,আর আপনি যান এখান দিয়ে"
"আমি যাই সেটা ভাল লাগে না!"
"আরে না না ওটাই তো ভাল লাগে এছারা আর কিছু না"
মুচকি হেসে হেটে চলে যায় মহিমা। ৩ দিন পর সেই বিকেল বেলা রুপক দারিয়ে আছে, মহিমা যেতে যেতে একটা কাগজ ছুড়ে মারে কাগজে লেখা ছিল
" তুমি একটা গাধা"
রুপক তখন বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। এর পর চিঠি র মাধ্যমেই ওদের প্রেম হয়
প্রেমের কাহিনি পরে হবে এক সময়।
এরপর ১০ বছর পর ও দেখা যায় ছুটির দিনে বিকেল বেলা রুপক ফুটবল নিয়ে দাড়িয়ে থাকে সেই রাস্তায় কিন্তু পরিবরতন একটাই মহিমার কোলে একটি ছেলে। ৫,৬ মাস হবে হয়তো।
ছোট্য রুপক
জি মহিমা আর রুপকের ছেলে। তাদের সেই ভালবাসা এখনও আছে…………
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now