বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গতকাল.......................

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X এখন পবিত্র রমজান মাস তাই ভেবেছি রাতে দ্রুত বিছানায় যাবো কিন্তু হলো না। প্রতিদিন ১০ঃ৩০ এর নীচে বিছানায় টাচ করতে পারি কিন্তু ঘুমাতে পারি না। গতকালও রাতে ১০ঃ৩০ এ ঘুমালাম, ঘুমালাম বললে ভুল হবে ১০ঃ৩০ এর সময় বিছানায় শুতে গেলাম কিন্তু ঘুম আসেনা, তাই দোয়া-কালাম পড়তে লাগলাম। শেষে ঘুম আসলো কিন্তু তাও ১১ঃ২৩ এর সময়। এবার এমন ঘুম দিয়েছি যে, উঠেছি সেহেরির শেষ সময়ে। আমার মনে হলো কেউ মনে হয় একটু ছোট করে ডাকও দেইনি আর ডাকলেও টের পাইনি এমন ঘুম দিয়েছি হুশ-টুশ সব বাদ। যাইহোক উঠে টয়লেটে যাবো কিন্তু একি দুইটা টয়লেটই ব্লক। কি করবো ভাবছি, এমনিতেই আজকে দেরী করে উঠেছি। অপেক্ষা করতে লাগলাম, একটা টয়লেট খালি হলো কিন্তু বেচারা টয়লেট থেকে বের হয়েছে সেহেরি শেষ হওয়ার ১২ মিনিট আগেgj। টয়লেট থেকে বের হয়ে ওযু করে, হাত ধুয়ে আমার প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম কিন্তু একটা তরকারীও খাওয়া শেষ হলোনা তার আগেই মধুর কন্ঠে সাইরেন বাজছে। ধ্যাৎ ভাল্লাগে না। ভালো করে খেতেও পারলাম না, দ্রুত খেয়ে ঢকঢক করে জগ থেকে পানি গিলে নিলাম। এবার দাতের পরিসেবা করে, নামায পড়লাম। কিন্তু ঘুম আসছে না কি করবো তাই ভাবছি। ল্যাপটপটা অন করলাম কিন্তু গান শুনতে পারবো না কারন সবাই এখন ঘুমাবে। গেম খুজতে লাগলাম দেখি Project IGI আর alien Shooter 2 reloaded গেম ছাড়া windows এর কোনো গেম নাইgj....... সব দোষ আমার ভাইয়ের, আস্ত একটা ফাজিল। আমি অনেক গেম ভরেছিলাম আর সে সব গেম ডিলিট করে মনের সুখে বিছানায় আরাম করছে। মনে হচ্ছে........... angry........। আমার ভাই খুব দুষ্টু(আপনারা হয়তো মনে করবেন যে আমার ভাই আমার থেকে ছোট কিন্তু সে এবার এস এস সি পরিক্ষা দিলো)। ছোট বেলায় একবার আমি আরামে বিছানায় ঘুমিয়ে ছিলাম হঠাৎ আমার মুখের ভেতর কেমন একটা নোনতা নোনতা স্বাদ আসলো। উঠে গালে দেখি আস্ত একটা সাবান আমার মুখে, আমি হাসবো না কাদবো, তখন ছোট ছিলাম তাই কেঁদে দিয়েছিলাম আর ঐ ফাজিলটা সয়তানি হাসি দিচ্ছিলোangry বুঝতে পেরেছিলাম ঐ ফাজিল ছাড়া কেউ আমার মুখে সাবান দিবে নাras.......যাইহোক আমি অতীতের স্মৃতিতে চলে গিয়েছিলাম, আপনাদের ঝগড়ার হাওয়া আমার কানে ঢুকে হুশ আসলো। যা বলছিলাম আর কি, windows এ ভালো গেম না থাকায় Andriod OS এ ঢুকলাম, এখানে ঢুকেও একই অবস্থা মাত্র চারটা গেম আছে, pubg, free fire, candy crush, monstor legend কোনটা খেলবো বাড়িতে নেই ইন্টারনেট যা আছে তা সব ডায়াল আপ মডেম বা সিমে চলে কিন্তু আমার সিমে কোনো এমবি নাই। তাই একটাও খেললাম না, candy crush ইয়াক থু।,,,,,,,,,আমার একদম ভালো লাগে না এই গেমটা বাচ্চারা খেলে এই গেম আমি খেলি না, আমি বড় হয়ে গেছি। তাই বাধ্য হয়ে ল্যাপটপটা অফ করে বিছানায় শুলাম আর ফোনটা নিয়ে সাহাবিদের ইমানদীপ্ত জীবনী শুনছিলাম,,,,,,,, আহ কি সুন্দর জীবনী, আহা কি মধুর আহা.......... জীবনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম আর সকাল ৯ঃ...... এ উঠলাম। না থাক আর বলবো না যদি আপনাদের ভালো না লাগে, তাই এখন রাখছি আল বিদা,,,,,,,,,,,,,,,,,এই মূহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন বাই বাই coolcoolcool


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ গতকাল.......................

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now