বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গরীবের প্রেম

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান RJ Raj (০ পয়েন্ট)

X রুবেল আর সুমি দুই বন্ধু ।রুবেল ছোট থাকতেই রুবেলের বাবা মা মারা যায় ।রুবেল হয়ে গেল এতিম ।কিছুদিনপর সুমির বাবা মারা যায়।সুমিরা হয়ে যায় অসহায় ।রোজগার করার মতো কেউ নেই ।তাদের পাশে এসে দাড়ায় সেই ছোট্ট ছেলেটি রুবেল ।রুবেল কাজ করে সুমির পরিবার চালায় ।রুবেলের সখ সুমিকে অনেক পড়ালেখা করাবে ।রুবেল নিজেই পড়ালেখা ছেড়ে দিয়েছে ।এভাবে তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়েছে ।একে অপরকে খুব ভালবাসে ।রুবেলের কষ্ট দেখে সুমি পড়ালেখা ছেড়ে দিতে চায় কিন্তু রুবেল তাকে ডাক্তার বানাবেই ।সুমি একে একে এসএসসি ও ইন্টার পাস করলো ।এখন সে ভার্সিটিতে ভর্তি হবে তার জন্য শহরে গিয়ে থাকতে হবে সেখানে অনেক খরচ ।রুবেল কি করবে ভেবে পাচ্ছে না তার এই রোজগারের টাকা দিয়ে কিছু হবে না ।সে হসপিটাল গিয়ে নিজের একটা কিডনি বিক্রি করল আর ভাবলো সুমি ডাক্তার হলে তাকে সে সুস্থ করে তুলবে।সে টাকা দিয়ে সুমি ভার্সিটিতে ভর্তি হলো। সেখানে অনেক বড় পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদের পোশাক আশাক অনেক দামি ।রুবেল তা বুঝতে পেরে সুমির জন্য দামি দামি কাপড় কিনে আনল ।সুমি কলেজ যাওয়া শুরু করলো প্রতিদিন ।সেখানে একটা বড়লোকের ছেলের প্রেমে পড়ল সুমি ।সুমি ভাবে তাকে পেলে সে রানী হয়ে থাকবে ।রুবেলকে বিয়ে করলে সে কিছুই পাবে না ।রুবেল কে তার এখন সহ্য হয় না ।সেই ছেলেটির দেওয়ার ফ্লাট বাড়িতে চলে যায় সুমি আর তা মা ।রুবেলকে ভুলে যায় সুমি ।সুমি ডাক্তারি পাস করলো ।একটি হাসপাতালেও চাকরী পেল সুমি ।তার জীবনের প্রথম রোগী ছিল রুবেল ।সুমি নার্সকে জিজ্ঞেস করল কি হয়েছে তার তখনও সুমি দেখেনি রুবেলের মুখটা ।নার্স বলল তার ভালোবাসার মানুষটিকে ডাক্তারি পড়ার জন্য সে তার একটা কিডনি বিক্রি করে দিয়েছে ।আর লোকটি বলল তার ভালবাসার মানুষটি ডাক্তারী পাস করে তাকে ভাল করবে।কিন্তু ম্যাডাম জানেন সেই মেয়েটি বড়লোকের ছেলের পাল্লায় পড়ে তাকে ভুলে যায় ।সুমি তাড়াতাড়ি মুখের চাদর উঠিয়ে দেখল রুবেলের মৃত দেহ।সুমি কাদতে লাগলো আর বলল আমি রুবেলের সাথে বড় অন্যায় করেছি ।কিন্তু এখন কেদে কি হবে রুবেল চলে গেছে না ফেরার দেশে । মেয়েদের প্রেম এমনি হয় প্রয়োজন পড়লে কাছে টানে আর প্রয়োজন শেষ হলে দুরে ঠেলে দেয় ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৮ জন


এ জাতীয় গল্প

→ গরীবের প্রেম

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now