বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিচিত্র ধরনের অভিজ্ঞতা মানুষকে সাধারণতঃ ইচড়ে পাকা বানিয়ে দেয় । যারা অধিকহারে কারণে অকারণে পত্রিকার লোকদের ইন্টারভিউ দেয় তারাও একধরনের ইচড়ে পাকা । আমাদের দেশের পত্রিকার রিপোর্টারদের কথা বলার ধরন ধারণে মনে হয় এরা যেন মিডিয়া কর্মী নয় জাদরেল কোন গোয়েন্দা সদস্য । তাই ইচ্ছে করেই তাদের এড়িয়ে চলি । আমি ওদের রগ রেষা চিনে ফেলেছি । রিপোর্টারদের সাথে বক বক করা মানেই একটা বিড়ম্বনা । ভার্সিটিতে কোন সভা সমাবেশ কনফারেন্স হলেই কথা বলতে হবে । কোন সময় লিডারের সাথে দেখা করে দুদন্ড কথা না বললেও ওৎপেতে বসে থাকা এক দঙ্গল সাংবাদিক হুমড়ি খেয়ে পড়বে কেন গিয়েছিলাম,কি কি কথা হলো,রাজনৈতিক কথা ছিল কিনা,ক্রমবর্ধমান সন্ত্রাস নিয়ে কি ভাবছেন,ডিনার করেছি কিনা,কি কি ছিল মেন্যুতে,মাথামুন্ডু ছাড়া এলোপাথারী সব প্রশ্নবান । দিনরাতের সন্ধিক্ষণ এই গোধুলীবেলায় তিনটি পত্রিকার তিনজন রিপোর্টার বাসায় হাজির । তিন পত্রিকার তিন জনকে একসাথে দেখে আমার মনঃস্তত্বে ভিমড়ি খাবার যোগাড় । কোন বিষয়ে ঘরোয়া পরিবেশে একজনের সাথে ননস্টপ কথা বলা যায়,তিন বা ততোধিক রিপোর্টাদের সাথে সাক্ষাৎকার নয় বরং খেজুরে গল্প চলে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now