বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গ্রেজুয়েশান শেষ করার ৩ মাসের মধ্যে কোন ছেলে চাকরি না পেলে তাকে সমাজ অপদার্থের দলে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না । শুধু সমাজ না তার পরিবার ও তাকে অপদার্থ ভাবে ।
তোমার পড়ালেখার জন্য মা ,বাবা তাদের অনেক টাকা খরচ করে কিন্তু তারা চাই তাদের সন্তান যেন সাথে সাথেই চাকরি পেয়ে যায় । চাকরি না পেলে তাকে সবাই ভিন্ন চোখে দেখা শুরু করে ।
তার বাবা অফিসে যাওয়ার সময় মুখ কালো করে ১০০ টাকার একটা নোট টেবিলে রেখে চলে যায় । সকালে ৯ টায় ঘুম থেকে উঠলে মা তার রান্নাবান্না নিয়ে যেন মগ্ন । ছেলেটা যে ব্রেকফাস্ট করে নাই সে ব্যাপারে খেয়াল নেই । সে তার বোনকে গিয়ে বলে আপু এক কাপ চা হবে ? আপু মুখের উপর উত্তর দে তুমি তো সারাদিন বাড়িতে থাকবা আর কোন কাজ নাই । চা একটু পড়ে খেয়ো কোন সমস্যা হবে না ।
তার প্রেমিকা ও তাকে ভুল বুঝে । সে যখন তার প্রেমিকাকে ফোন দে সে বলে আমার ক্লাস আছে ।ছেলেটা ও মিথ্যা কথাটা বুঝে ফেলে কিন্তু কিছু বলে না ।
সে তার ভাইকে সারাদিন আড্ডা মারতে দেখে বলে পড়তে বসতে । তার ছোট ভাই হেসে কথাটা উড়িয়ে দিয়ে বলে তুমি তো এতো ভালো রেজাল্ট করেছো তোমার কাগজ এর সার্টিফিকেট দিয়ে একটা চাকরি ও তো পাও না কি লাভ পড়ে ?
ছেলেটা দরজা বন্ধ করে নীরবে দু ফোঁটা চোখের জল ফেলে আর বড় করে গান ছেড়ে এয়ার ফোন এ গান শোনে । বেকার ছেলেটাকে সম্পূর্ণ একঘরে করে রাখা হয় ।
চাইলে কিন্তু দৃশ্যটা পরিবর্তন হয়ে যায় । সবাই যদি ছেলেটার উপর একটু কাঁধে হাত দিয়ে বলে তুমি পারবে তোমাকে দিয়েই হবে ।ছেলেটা অনেক আত্মবিশ্বাস পাবে ।সমাজের সবাই আপনার ছেলেকে ভুল বুঝুক আপনারা শুধু একটু পরিবারের ছেলেটার উপর বিশ্বাস রাখুন।
আপনার বেকার ছেলেটা হয়তো আপনাকে হতাশ করবে না ,আস্থা রাখুন প্লিস ।
লিখা - Pritom Palit Chowdhury ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now