বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গ্রামের বট গাছের ভূত

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল| ওর নাম রফিকুল ইসলাম,ছাইকোলা গ্রাম, থানা চাটমোহর , ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস।এ সময়টাতে অনেক বেশী কুয়াশা পড়ে| রফিকুল দের ভেতরে|আর ওদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটা বটগাছ পড়ে| কয়েক বছর আগে ওখানে শত বছরের পুরানো একটা বটগাছ ছিল| গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আর একটি বটগাছ লাগিয়ে দিয়েছে| এটাই এখন অনেক বড় হয়ে গেছে| যে দিনের ঘটনা, সে দিন রফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়| আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়| রাত আনুমানিক ১১টা ১০টা হবে| শীতের রাত হওয়াতে কোন ভ্যান রিক্সা ছিলনা| আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল| তো কোন রিক্সা না পাওয়াতে আকাশ হেঁটে বাড়ির পথে রওয়ানা হল| ওর সাথে কেউ ছিল না| রফিকুল একাই হাঁটছিল| শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল| আর গ্রামের মানুষ তাড়াতারি ঘুমিয়ে পড়ে| রফিকুল যখন বটগাছটার ঠিক নিচে আসলো তখন ওর মনে হল কেউ ওর মুখে টর্চের আলো ধরেছে আর সেই আলোটা আসছে বটগাছটার ওপর থেকে| রফিক ভাবলো কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে বসে আছে| গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাড়িয়ে পড়লো| আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো| ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করল| ও ওর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও প্রস্তুত ছিলনা| একটা মেয়ের লাশ যার পরনে ছিল সাদা কাপড় মুখটা খোলা ছিল, মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল| কারন মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ংকর| মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে| ও অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছেনা| ওর কাছে ওর শরীরটা মনে হল কয়েক গুন ভারী হয়ে গেছে| কিছুতেই পা ছাড়াতে পারছেনা| ও অনেক সাহসী ছিল| পা ছাড়াতে ব্যার্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাড়িয়ে থাকলো| কোন কিছুই যেন মাথায় আসছেনা| হঠাৎ রফিক আয়াতাল কুরসির কথা মনে হল| সেটা পড়তে থাকলো| পড়তে পড়তে রফিকের মনে হল ওর পা টা একটু ঢিলা লাগছে| কোনমতে পা টা ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো| কিন্তু বাড়িতে গালি শোনার ভয়ে আজও বাড়ির কাউকে এ কথা বলেনি| এ ঘটনার কয়েকদিন শুধু আমাকেই বলেছিল|| আর আজ আপনাদের সাথে শেয়ার করলামা||


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ গ্রামের বট গাছের ভূত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now