বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গোপাল ভাঁড় তখন খুব ছোট। সে তখনো হাতি দেখেনি। একদিন সে মায়ের কাছে বায়না ধরল হাতি দেখবে। তার বায়না শুনে মা পড়ল চিন্তায়। চিন্তা করে মা বলল, নিশ্চয় দেখাব হাতি। প্রায়ই তো রাস্তা দিয়ে হাতি চলাফেরা করে। যেমন ভাবা তেমন কাজ।
পরের দিন হাতি দেখাতে গোপালের মা গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছেন। পথ দিয়ে একজন জমিদার হাতির পিঠে চেপে যাচ্ছিলেন।
গোপালের মা গোপালকে বললেন, ‘ওই দেখ গোপাল হাতি যাচ্ছে।’
গোপাল বলল, ‘কোনটা হাতি মা, যে চেপে বসে আছে।’
আসলে জমিদারবাবু ছিলেন খুবই মোটা।
ছোট্ট গোপালের ওই কথা শুনে আশপাশের লোকজন হাহা করে হাসতে থাকল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now