বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গোলাপী রঙের রাজকুমারী

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রাজকুমারীর মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা! সে ব্যাঙকে নিয়ে গেল প্রাসাদে। এক গোলাপী রঙের প্রজাপতি এসে ছুঁয়ে দিলো, ব্যাঙ হয়ে গেল রাজকুমার! ওরা চিরদিন বন্ধু হয়ে রইলো। আজকে এক রাজকুমারীর গল্প বলবো যে একটি গোলাপী রঙের প্রাসাদে থাকতো। তোমারা জানো যে গোলাপী বা পিংক আসলে মেয়ে-শিশুদের সবচাইতে প্রিয় রং। আর হবে-ই না কেন! গোলাপী তো ফুলের রং হয়। রাজকুমারী সোনা দিয়ে বানানো একটা বল নিয়ে খেলতে খুব পছন্দ করতো। যেখানেই যেত সেটা সে সঙ্গে করে নিয়ে যেত। একদিন পুকুরে গোসলের সময় বলটা মাটি থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। রাজকুমারীর সে কি কান্না! তার অবস্থা দেখে পদ্মপাতায় বসে থাকা একটি ব্যাঙ এসে তাকে শান্ত করার জন্য কথা দিলো যে, সে ওই বলটি তার জন্য খুঁজে নিয়ে আসবে। কিন্তু ব্যাঙ একটি শর্ত রাখলো। বললো, সে ওই বলটি যদি খুঁজে আনতে পারে তাহলে তাকে প্রাসাদে থাকতে দিতে হবে। সে রাজকুমারীর সঙ্গে খাবে এবং ঘুমাবে! রাজকুমারী ব্যাঙ-এর শর্তে রাজি হয়ে গেল। ব্যাঙ প্রায় সারাদিন ধরে ডুব-সাঁতার করে অনেক বড় আর গভীর পুকুর তন্নতন্ন করে খুঁজে বের করলো রাজকুমারীর সোনার বল এবং রাজকুমারী বল নিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে গেল। সে বেমালুম ভুলে গেল তার প্রতিজ্ঞা! এবং অনেকদিন ধরে ব্যাঙ প্রাসাদের বাইরে অপেক্ষা করতে লাগলো, কখনও যদি আবার রাজকুমারীর দেখা পায়! ওই দিন প্রকাণ্ড ঝড়ে চারদিক অন্ধকার হয়ে আসে! অনেক বৃষ্টি আর ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাঙ অসুস্থ হয়ে পড়ে। তখনই পুকুরের টলমল পানিতে সাঁতারের আকাঙ্ক্ষায় রাজকুমারী রওনা হলো সে দিকে। দেখলো রাস্তায় ব্যাঙ পড়ে আছে। রাজকুমারীর মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা! সে ব্যাঙকে নিয়ে গেল প্রাসাদে এবং অনেক সেবা করে ভালো করে তুললো। দু’জন দু’জনের খুব ভালো বন্ধু হয়ে গেল। সেই বন্ধুত্বের প্রভা ছড়িয়ে পড়লো সর্বত্র এবং এক গোলাপী রঙের প্রজাপতি এসে ছুঁয়ে দিলো, ব্যাঙ হয়ে গেল রাজকুমার! ওরা চিরদিন বন্ধু হয়ে রইলো। রাজকুমার আসলে এক বন্ধুর প্রতি অবহেলা করেছিল, আর কথা দিয়ে কথা রাখেনি বলে রাজকুমার ব্যাঙ হয়ে জীবন-যাপন করছিল। কিন্তু রাজকুমারীর বন্ধুত্ব ওকে সকল অভিশাপ থেকে মুক্তি দিলো। আমাদের কত রকম ভুল হয়! কত প্রতিজ্ঞা রাখি না! তাতে কি? আমাদের ভুলগুলো ঠিক করে ফেলবো। আর কোনো বন্ধুকে কথা দেবার আগে ভেবে নেবো! ভুলে হয়ে গেলে তো সরি বলা যায়, তাই না!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

→ গোলাপী রঙের রাজকুমারী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now