বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রোয়াকের দোলনায় নাকি কাটাতো সে গ্রীষ্মনিশী
কখনো পেণ্ডুলামের জোয়ারভাটায়,কখনো নিজেই
জোছনার সমুদ্রে মৎস্যকন্যার মতো ডুবুরি কিংবা
কল্পনার মায়াজাল পেতে ছন্দমীণের ফাঁদ পাতা।
চোখ পড়তেই কড়ি দুটো ফেইড-আউট হয়ে গেল
কে জানতো ঐ চোখে শত বর্ণমালা নিস্বর,ধ্বনিহীন
মনের বুদবুদ ফুটিয়ে হলো চার চোখের অনুবৃত্তি
এবার লজ্জাবতী লতায় ফুটেছে গোলাপি কদম
আড়ষ্ট পাতারা কখন মেলবে তার সতেজ শিরা
চোখের তাণপুরায় দেবো রিনিঝিনি সুরের ছোঁয়া..
বাউণ্ডুলের হীরকলাভের মতো হাজির হয়ে গেলাম
কল্পগ্রহ থেকে সোজা লজ্জাবতী বনের সেই নিকুঞ্জে
যেখানে ছিল অচেনা বিস্ময়ের বিচিত্র খোলাবাজার
আমি ঝুড়ি ভরে নিচ্ছি সেই নন্দন,চারুময়,কারুময়
সুনসান ড্রয়িং,সাদা লাল ডাইনিংয়ে শিল্পের পসরা
কি দারুন আগ্রাসী মনে দ্রুতগতি তথ্য লেনাদেনা
কখনোই ভাবি নি হবে কবিতার সাথে চেনাজানা
কবিতা হেটে বেড়ায় চারপাশে,হৃদয়ে তোলে সুর
কবিতার নিবীড় আবেগে এতোটা কাছে এলো দূর
সরাসরি আবেদন যেতেই হবে আবৃত্তির ভুবনে
এতো যে প্রাণবন্ত আকুতি জমিয়ে রেখেছিল মনে
বুঝি নি,বুঝেছি শুধু আবেগের গায়ে ধূলিমাখা
মুক্তোর মতো ম্লান পর্দা ছিল শিকেয় তুলে রাখা
শব্দ তুলে ঝেড়ে সরিয়ে সকল বাধা ব্যবধান
লজ্জাবতী লতা পেঁচালো,আমার শিরস্ত্রাণ
আমি সম্মানে দু পঙক্তি শুনিয়ে দিলাম ঠিকই
হলো না,’আরো চাই’ কণ্ঠে রিনিকি ঝিনিকি…
সেই ছিল প্রথম। তারপর যেখানেই হত দেখা
গোলাপি কদম হেটে এসে কাছাকাছি একা
কিংবা কখনো সদলবলে বৃত্ত করে রচনা
সেই আবেগি দৃষ্টিতে মিটিয়ে মনের রসনা
আগ্রাসী আবেদনে সেই কবিতা শোনার ইচ্ছে
হাতে রেখে হাত মুখোমুখি শোনানো কিচ্ছে
জানি না কেন বাণীবদ্ধরূপে নেই কোনো আগ্রহ
ওপার থেকেও সরাসরি কণ্ঠে যদিও বাক-রহ
তবু সেই আকুতি,সেই লজ্জাবতী ডানা মেলা
বলবে কি হে কবিতার পাখি! এ কোন খেলা!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now