বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক গণিতজ্ঞ দিনরাত গণিত নিয়ে এতই ব্যস্ত থাকেন যে একমাত্র গণিত ছাড়া দুনিয়ার আর কোনো প্র্যাক্টিক্যাল বিষয় সম্পর্কে তাঁর পরিষ্কার কোনো ধারণা নেই। এ নিয়ে তাঁর স্ত্রী সব সময়ই তাঁর ওপর চোটপাট করেন।
কাজেই স্ত্রীর মন রক্ষা করার জন্য একদিন তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, যাও এখন থেকে আমি তোমার কাছ থেকে টুকটাক সংসারের কাজকর্ম শিখব। স্ত্রী খুব আনন্দিত হয়ে প্রথমেই তাঁকে চা তৈরি করা শিখিয়ে দিলেন। চা তৈরির নিয়মটা স্বামীর মনে আছে কি না তা পরীক্ষা করার জন্য দুই দিন পর স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বলো তো তোমাকে যদি একটা কেটলি আর দেশলাই দেওয়া হয় আর বলা হয়, ঘরে গ্যাসের স্টোভ আছে এবং কলে পানি আছে, তাহলে তুমি ঠিক কিভাবে চায়ের পানি গরম করবে? জটিল সব গণিতের সমস্যায় বেচারা স্বামী নিয়মটা ভুলেই গিয়েছিলেন। কিন্তু অনেক ভেবে কিছুটা স্মরণশক্তি থেকে আর বাকিটা অনুমান থেকে ভয়ে ভয়ে বললেন, প্রথমে কেটলিতে পানি নেব। তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা জ্বালাব। তারপর কেটলিটা স্টোভের ওপর বসিয়ে পানিটা গরম করলেই তো মনে হয় হয়ে যাবে। তাই না?
হ্যাঁ, হয়েছে—স্ত্রী বললেন। আচ্ছা, এবার বলো তো, যদি তোমাকে একটা পানিভর্তি কেটলি দেওয়া হয় আর একটা দেশলাই ও গ্যাসের স্টোভ দেওয়া হয়, তাহলে কী করবে?
গণিতজ্ঞ এবার হাসিমুখে উত্তর দিলেন, এটা তো খুবই সহজ। প্রথমে কেটলি থেকে পানিটা ফেলে দেব। তাহলেই সমস্যাটা ঠিক আগের সমস্যাটার মতো হয়ে যাবে। আর সেটির সমাধান তো একটু আগেই করেছি। তাই না!
(সূত্র:-ঘোড়ার ডিম,লেখক:-নিয়াজ মোরশেদ)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now