বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গণহত্যা ও নির্যাতনের বিবরণ

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jamee(জামি) (০ পয়েন্ট)

X আমি ১৯৭১-এর২৫শে মার্চের পরপরই রংপুর শহর সেনাবাহিনীর কবলিত হবার সঙ্গে সঙ্গে শহর ত্যাগ করে নিকটবর্তী গ্রামে আশ্রয় গ্রহণ করি। যুদ্ধকালীন প্রথম কয়েক মাসে সেনাবাহিনীর রংপুর শহর ও শহরের আশেপাশে বিভিন্ন স্থানে বাঙালি নিধনের আমি উৎসাহী পর্যবেক্ষক ছিলাম। বিভিন্ন স্থানে সেনাবাহিনী কতৃক মৃত ব্যক্তিদের সংখ্যা ও সঠিক তারিখ আমি সযত্নে আমার ডায়েরিতে লিপিবদ্ধ করেছি।তথ্যগুলোর সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত। ৮এপ্রিলঃ রংপুর শহর থেকে আড়াই মাইল পপশ্চিমে নাড়িরহাট গ্রামের ৪৭জন গ্রামবাসীকে বর্বর বাহিনী ধরে এবং উক্ত স্থানে খোলাহাটে তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করে । আমার পরিচিত জনৈকব্যক্তি দুর থেকে এই দৃশ্য প্রত্য করেন। ১৫ই এপ্রিলঃ রংপুর ক্যান্টনমেন্ট থেকে পুর্ব দিকে দেওভোগ গ্রাম থেকে ২২ জন ক্ষেত কর্মরত কৃষক ও উক্ত এলাকার মসজিদ থেকে ১৫ জন নামাজরত ব্যক্তিকে খান সেনারা ধরে এবং গুলি করে হত্যা করে। মসজিদ থেকে লোক ধরে নির্মমভাবে হত্যা এলাকার গণমনে গভীর হতাশা এবং ক্রোধের সন্ঞার করে। এই কার্যকলাপের দরুণ বহু গ্রামবাসী বাড়ি ঘর ছেড়ে ভারতে কিংবা দূর-দূরান্তে আশ্রয় গ্রহণ করে। ১৭ই এপ্রিলঃ এই সময়ে মাহীগন্জের( রংপুর শহর) ২মাইল উত্তরে সাহেবগন্জের নিকট একটি ক্যানেলের উপর বর্বর সেনাবাহিনী ১৭ জন ব্যক্তিকে হত্যা করে।এদের বেশি সংখ্যক ছিলেন বেঙ্গল রেজিমেন্টের বীর জোয়ান,পোশাক পড়া অবস্থায় গুলি করে হত্যা করা হ। গ্রামবাসী লুকিয়ে এই ঘটনা প্রত্যক্ষ করে এবং পাকিস্তানি দস্যু সৈনিকরা চলে গেলে তারা ( গ্রাবাসী) বেঙ্গল রেজিমেন্টের লাশগুলো নিয়ে আশে এবং দাফন করে। মৃত জোয়ানদের প্রতি ছিল অপূর্ব মমত্ববো। সবাই তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন। বিশেষ দ্রষ্টব্যঃ উপরের ঘটনাটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃদলিলপত্তের ৮ম খন্ড থেকে নেওয়া হয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ গণহত্যা ও নির্যাতনের বিবরণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now