বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পটা অসম্পূর্ণ !!

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Humayra Oishe (০ পয়েন্ট)

X আচ্ছা,যদি কেউ মাঝ রাত্তিরে জাগিয়ে দিয়ে গল্প বা গান শোনাতে বলে...আর যদি সে একটা আদুরে পোকা হয় তবে কি করবেন ?তাকে কি আর না করা যায় ? "গুড্ডিবুড়ি গল্প বলো..." "কত্ত বার বলেছি আমাকে গুড্ডি বুড়ি ডাকবি না...আমি কি ছোট নাকি.." "নারে..তুই বুড়ি না তুই ধাড়ি..এবার হয়েছে?গল্প না শোনালে কিন্ত ছোট মার কাছে গিয়ে নালিশ করব... কি মেয়েরে বাবা !!এই বয়সে ব্ল্যাকমেইল করতে শিখেছে !!কি আর করা বলি... . . ."অনামিকা...এক অষ্টাদশী । ছিলো আমাদের প্রতিবেশী ;অপরিচিতা । কাজল কালো চোখ...লাল পাড় সাদা শাড়ি..আর কপালে লাল টিপ ;যেন স্বর্গের অপ্সরী । সদা মুখে মিষ্টি হাসি । কিন্ত বাক প্রতিবন্ধী । কথা না জানলেও চোখে ছিলো আকুলতা আর সে চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি গ্রাস করে ফেলার মত । কখনও অগ্নিকন্যা আর কখনও শান্ত স্নিগ্ধ । ওর খেলার সাথী বলতে আমিই একমাত্র ছিলাম । কত কিছু বলার ছিলো ওর আমাকে আর আমি অপলক তাকিয়ে ভাবতাম "আমার যদি এমন একটা পুতুল থাকত !" কথাটা ওকে বলেছিলাম "অনাদি তুমি আমার পুতুল হবে?তোমাকে সারাদিন আগলে রাখব..খেলব আর তোমার বিয়ে দেব । " কথাটা বলতেই ওর চোখ দুটো যেন কেঁপে উঠল । একদিন গহীন রাতে যখন ওর কাছে গেলাম দেখি ও কাঁদছে....বোঝার উপায় নেই কেবল উপলব্ধি । প্রশ্ন রাখি ওর কাছে । যা ইশারা করল তার মানে..."যেদিন রাত জাগা তারা খসে পড়বে..চন্দ্র উঠে সূর্য উঠবে আমি সেদিন জেগে উঠব..নতুন দিনের আবাহনে..।"আমি বিস্মিত !!! . . . আসলে যারা কথা বলতে পারে না তারা কিন্ত ঠিকই কথা বলে...।তারা মনে কথার বিনুনী গাঁথে । আর সেই মায়াবী ভ্রান্তিতে যদি আপনি একবার আটকে পড়েন আপনি কি উঠে আসতে পারবেন ?নিছক মজা নয়..ধরুন তাকে নিয়েই মজা করলেন আর তার রূপেই আপনি বিমোহিত । অকল্পনীয় !!আপনি হেরে গেছেন৷ . .গল্পটা বরং এ পর্যন্তই থাক । শেষ করার দায়িত্ব আপনার । জানিনা পরে কি হল....কিন্ত এই উদ্বেল অনুভূতি আবেগ দিয়ে ভাগ করে নিতে চান তাহলে তার সাথেই যে এই আবেগের অংশীদার !! . .আর..এমা ঘুমিয়ে পড়ল...উফ !!বাঁচা গেল....।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৪ জন


এ জাতীয় গল্প

→ গল্পটা অসম্পূর্ণ !!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now