বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভিনগ্রহী বা এলিয়েনদের কথা দাদিমার মুখে অনেক শুনেছি।দাদিমার কাছে গল্প না শুনলে আমার ঘুমই হয় না,আজও তার ব্যতিক্রম না।ছাদের উপর মাদুর বিছিয়ে দাদিমার গল্প শুনছিলাম।পূর্নিমার রাত,চাঁদের স্মিগ্ধ আলো ছিটকে পড়ছে চারিদিক সাথে তারারা টিপটিপ করে জ্বলছে আর জোনাকি তো রয়েছেই।সব মিলিয়ে পরিবেশকে মনে হচ্ছে যেন এক রূপকথার রাজ্য।আজ দাদিমা এলিয়েনদের গল্প বলছিলেন।দাদিমার কাছে থেকে জানতে পারলাম এলিয়েনরা নাকি স্পেশসীপ অর্থাৎ রকেটে চড়ে আসে।তারা দেখতে প্রধানত বেঁটে প্রকৃতির হয়।গল্প শেষে দাদিমা নিচে ঘুমাতে চলে গেলেন,আমাকে নিয়ে যেতে চাইল।আমি গেলাম না,দাদিমা বেশিক্ষন থাকতে নিষেধ করল।আমি আকাশের দিকে এক মনে তাকিয়ে ভাবছি।ইশরে যদি আমার কাছে এলিয়েনরা আসত তাহলে কতই না মজা হতো ভাবতেই মনটা নেচে উঠে কিন্তু তা তো সম্ভব নয়।কিছুক্ষন ওভাবে থেকে নিচে চলে গেলাম।তার কয়েকদিন পর দাদিমার গল্প শেষে আকাশ দেখছিলাম।হঠাৎ কী যেন দেখলাম মনে হলো।চাঁদের ডানদিকের আকাশটায় উজ্জল কিছু একটা জ্বলে উঠলো।চোখ কচলে আবার তাকালাম।আস্তে আস্তে বস্তুটা অধিক থেকে অধিকতর উজ্জল হতে লাগলো।আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে।চোখ বড় বড় করে দেখছি আর ভাবছি..
কি ওই বস্তু?.......
চলবে.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now