বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার এখনো স্পষ্ট মনে আছে সেই অদ্ভুদ দিনটার কথা।তারিখ টা ঠিক মনে নেই।দিনটা ছিল সোমবার।আজ থেকে বিশ বছর আগের ঘটনা।আসলে সটা বাস্তব নাকি স্বপ্ন সেটা আমি আজও বুঝে উঠতে পারিনি।সেদিন ছিল বৃষ্টির রাত।চারিদিকে ঘন অন্ধকার আর রিমঝিম বৃষ্টির শব্দ।মাঝে মাঝে ঘন কালো আকাশে বিজলির আলো রেখা সাথে মেঘের গর্জন।আমি ছিলাম তখন তরুন এক পুলিশ অপিসার।সেদিন কিছু অপরাধিকে ধরতে না পেরে মেজাজটা খুব একটা ভালো ছিলো না।তাই রাত করে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফিরছিলাম।বৃষ্টিতে ভিজতে খুব একটা মন্দ লাগছিলনা।রাতটা ছিল অমাবস্যার রাত তার উপর এই দুর্যোগ আর সঙ্গে কোনো টর্চও ছিলো না তাই পথ চলতে যে অসুবিধা হবে সটা অসাভাবিকে কিছু না।আস্তে আস্তে হাটছিলাম আর নিজের ব্যর্থতার নিয়ে ভাবছিলাম।আজকাল একটু বেশি সময় অলসতায় কাটানো হচ্ছে।আবার ভাবছিলাম আজ এই দুর্যোগের মাঝে ঠিকমত বাড়ি পৌছাতে পারবো তো?হঠাৎ আমার ভ্রু আপনা থেকেই কুচকে গেল।এ আমি কোথায় এসে পড়েছি?এটা তো আমার বাসাতে যাবার পথ না।এটা তো জঙ্গলের পথ।আমি তো বাসার পথেই হাটছিলাম।এখানে কি করে এলাম?তৎক্ষনাত পিছু ফিরে আসতে যাবো কিন্তু অবাক কান্ড আমি একটুও সামনে এগুতে পারছিলাম না কোনো এক অদৃশ্য পিছু টান আমায় টানছে
চলবে..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now