বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পেরঝুড়ি, আমি বলছি !

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তুষার কবির (০ পয়েন্ট)

X গল্পের ঝুড়ি একটি অনলাইন কমিউনিটি যেখানে সকল সদস্য এবং ভিজিটরা গল্প পরতে বা লিখে থাকেন এখানে বিভিন্ন মানুষের মতামতের ব্যবস্থা থাকায় সকল সদস্যকেই কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হয়। গল্পেরঝুড়ি সম্পর্কিত কিছু তথ্য এক নজরে দেখে নিন: ○গল্পেরঝুড়িতে মোট সদস্য সংখ্যা ৫৫১০+ ○গল্পেরঝুড়িতে মোট গল্প ২৫৭২০+ ○গল্পেরঝুড়িতে কমেন্ট ২৯৯৮০০+ ○গল্পেরঝুড়িতে বিভাগ ৩৪● ○গল্পেরঝুড়িতে স্বনামধন্য লেখক/চরিত্র ২৫[তবে আপনি চাইলেই ৬০+লেখকের লেখা জমা দিতে পারবেন ] ○গল্পেরঝুড়িতে গল্পবাজ ৬৬● ○গল্পেরঝুড়ির অথর ২● ○ এডমিন ৩● এবার এদের সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলা যাক - এডমিন :গল্পেরঝুড়ি তে মোট এডমিন সংখ্যা ৩।যদিও ----------- গল্পেরঝুড়িতে আমি যখন এসেছি সাইমন জাফরি ভাই, নিয়মিতই ছিলেন, গল্পে কমেন্ট করতেন , গল্পেরঝুড়ির সদস্যদের সমস্যার কথা শুনতেন ।শুনে প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সমস্যার সমাধান করতেন।তবে এখন আর তাকে দেখা যাচ্ছে না ।আর তূর্য ভাইয়া মাঝে মাঝে একটু 'টু ' মেরে গেলেও এখন আর তাকে তেমন একটা দেখা যায়না ।আর সূবর্ণা আপুর কথা কি বলবো!!! আজ পর্যন্ত তো আমি তার ছায়াও দেখিনি।এভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে চলবে আমাদের গল্পেরঝুড়ির পরিবার?অভিভাবক ছাড়া যেমন সন্তান বিগড়ে যায়, ঠিক তেমনি এডমিন ছাড়াও গল্পেরঝুড়ি বিগড়ে যাবে । সদস্য :গল্পেরঝুড়ি তে মোট সদস্য সংখ্যা ৫৫১০ এর থেকে বেশি থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কাউকে দেখা যায় না ।এর পিছনে দায়ী একটা ব্যাপার কারণ সম্ভবত ফ্রি বেসিক বন্ধ করে দেওয়া ! গল্প :গল্পেরঝুড়ি তে মোট গল্প ২৫৬৮৮০ থেকে বেশি ।গল্পেরঝুড়ির সদস্যরা [লেখক ] মনে হয় একটু বেশিই প্রেমিক /প্রেমিকা হৃদয়ের ।তা না হলে কি আর ২৫৬৮৮টি গল্পের মধ্যে ৫৪৮৯ টি গল্পই রোমান্টিক হয়? বিভাগ :গল্পেরঝুড়ি তে এখন পর্যন্ত মোট বিভাগ ৩৪ টি ।আমার মতে এখানে আরো কয়েকটি বিভাগ সংযোগ করা উচিত ।[যেমন :কবিতা, খেলাধুলা, চিকিৎসা ইত্যাদি ] গল্পবাজ :এদের সম্পর্কে আর কি বলবো !এরা গল্পেরঝুড়িতে আসার পর নিয়মিত গল্প লিখে জমা দিতেন ।কিন্তু যখন এরা 'গল্পবাজ ' উপাধি পেয়ে যায় [ লেভেল আপডেট করা হয়] তখন থেকে এরা নিজেদের গল্প তো দূরে থাক, একটা কপি পোস্টও করে না,পারলে আগে দেয়া গল্প গুলো ডিলিট করে দেয় [কয়েক জন অবশ্য এখনও নিয়মিত আছে, যারা এখনো গল্প দেন] অথর :গল্পেরঝুড়িতে অথর সংখ্যা ০২। অথর বলতে সাধারনত লেখক -লেখিকা বুঝানো হলেও গল্পেরঝুড়ি তে কি বুঝানো হয়েছে সেটা আমি ঠিক ভাবে জানি না [কারো জানা থাকলে জানাবেন ]তাই এ নিয়ে বেশি কিছু বলছি না । অবশেষে একটি কথা বলতেই হয়, একটি গড়ে তোলা পরিবার বা একটি সংসার ভেঙে ফেলা যতটা না সহজ ঠিক ততটাই একটি পরিবার গড়ে তোলা কঠিন! তাই আমাদের সবার উচিত গল্পেরঝুড়িকে আবার আগের মত করে নতুন ভাবে তৈরি করা । [কেউ কিছু মনে করবেন না, আমার মনে হলো এসব বিষয়ে একটু কথা বলা দরকার, তাই লিখলাম ।অবশ্য কিছুই গুছিয়ে লিখতে পারিনি ]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ গল্পেরঝুড়ি, আমি বলছি !

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now