বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট বেলায় বৃষ্টির দিনে কাথাঁর নিচে গল্প বানিয়ে বলে বা শুনে যারা রোমাঞ্চিত হতে পারনি বা দাদু-নানুর গল্প মাদুর পেতে শোনার সৌভাগ্য যাদের হয়নি তাদের উদ্দেশ্যে এই পোস্ট। ওই অনুভূতি পেতে হলে শুনতে পারো আমার সবচেয়ে প্রিয় রেডিও প্রোগ্রাম "সানডে সাসপেন্স"। কলকাতার নাম্বার ওয়ান রেডিও ষ্টেশন রেডিও মিরচি-৯৮.৩ তে প্রচারিত এই অনুষ্ঠান জয় করেছে বেস্ট বাংলা অনুষ্ঠানের খ্যাতি। আর এ অনুষ্ঠানের গল্প পাঠেে আছ মীরাক্কেল উপস্থাপক মীর আফসার আলী,মীরাক্কেল এর বিচারক খ্যাতিমান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র, মিরচি সৌমক,দ্বীপ ও খ্যাতিমান অনেক মিডিয়া ও রেডিও ব্যক্তিত্ত্ব। আর শুনতে পাবেন ফেলুদা,প্রোফেসর শঙ্কু,তাড়িনীখুঁড়ো,শার্লক হোমস,ব্যোমকেশ বক্সী, কিরীটী রায়, বড়দা সহ অসংখ্য কালজয়ী চরিত্রের অসাধারণ সব গল্প। আর ভূতের গল্পের কথা নাই বললাম। যদি শুনে বোর ফিল করো তাহলে আমাকে ইচ্ছামত কথা শুনিও। ও হ্যা। কি করে শুনবে তা ভাবছো। আমি ডাউনলোড করে শুনি। তাই সে পদ্ধতি আগে বলছি। cyberindia.in ওয়েবসাইটে গিয়ে Bangla Audio Story>Sunday Suspense এ গিয়ে ডাউনলোড করতে পারবে। ফাইল চয়েজ করে Download MP3 তে প্রেস করলেই ডাউনলোড শুরু হবে। শুনতে হলে রেডিও মিরচির ওয়েবসাইট থেকে শুনতে পারবে। (বি.দ্র:-কোনো বিজ্ঞাপন দেওয়া বা কোনো ব্যক্তিগত,আর্থিক কিনবা ব্যবসায়িক উদ্দেশ্যে এ পোস্ট নয়। গল্পের ঝুড়ির গল্প প্রেমীদের জন্যই এটি দেয়া। রেডিও মিরচি বা সাইবার ইন্ডিয়া ডট ইন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই)
-এম এ হুসাইন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now