বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্প প্রসঙ্গ এবং ...

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X শত শত অনুপ্রেরণার গল্প পড়েছি.. বালিশে মাথা রেখে কাদঁতে থাকা ছেলেটার জেগে ওঠার গল্প.. হতাশাকে তলোয়ার দিয়ে কুচিকুচি করে কেটে ফেলা সেই বৃদ্ধলোকটির গল্প.. জনমানবশূন্য দ্বীপে বেঁচে থাকা সেই নাবিকের গল্প.. পাবলিকে চান্স না পাওয়া সেই বিষণ্ণ ছেলেটির গল্প.. চায়ের দোকানে কাজ করা সেই জাতীয় কবির গল্প.. স্কুল পালানো সেই বিশ্বকবির গল্প.. কিন্তু! , এখানে একটা কিন্তু থেকে যায়.. এদের গল্পগুলো পড়ে কেউ হয়ত খানিকটা সময়ের জন্য প্রচন্ডভাবে অনুপ্রাণিত হয়ে যায়.. হয়ত এই গল্পগুলো কারও ক্যারিয়ারের দালানটিতে একটু আধটু করে ইট-বালি জুড়ে দেবে 'কিন্তু' এসবের স্থায়িত্বকাল খুবই সামান্য.. টোকাই ছেলেটা কাগজ কুড়িয়ে হয়ত একদিন কোটিপতি হয়েই যাবে; কিন্তু সে 'শান্তি' পাবেনা। পাবলিকে চান্স না পাওয়া ছেলেটা হয়ত সেকেন্ড টাইম চান্স পেয়ে তার পছন্দমত বিষয়ে পড়া শুরু করেই দিবে; কিন্তু তার 'ডিপ্রেশন' কমে যাবেনা। সে ছুটতে থাকবে.. সে চাইতে থাকবে.. , এ গল্পগুলো আজকাল অনেক বোরিং লাগে। কেন জানেন? কারণ এসবে শুধু 'চাই চাই'। এটা 'চাই', ওটা 'চাই'। ডাক্তার হতে 'চাই', গায়ক হতে 'চাই', ইঞ্জিনিয়ার হতে 'চাই', ধনী হতে 'চাই', নায়ক হতে 'চাই', শ্রেষ্ঠ লেখক হতে 'চাই'.. এই 'চাই চাই' করতে করতে মানুষগুলোর মন ভরে না.. তারা আরও চায়.. এ চাওয়া পাওয়ার যেন শেষ নেই.. আর শেষ হবেওনা। মানুষ যখন এই 'চাই চাই'তে ব্যস্ত থাকে তখন সে কখনো তৃপ্তি পায় না.. সে আরও চায়.. সে চায়, তার যেন আরও বৃদ্ধি পায়। সে চায়, আজ তার দশ টাকা থাকলে কাল থাকবে দশহাজার টাকা। সে চায়, সে চায়.. কেউ বলেনা, "আলহামদুলিল্লাহ, আমি যা আছি, আমার যা আছে, আমার যা হবে সবকিছুতেই আমি খুশি.. কারণ আমি যথেষ্ট পেয়েছি, আমি অল্পতেই তৃপ্ত.. আমি অঢেল কিছু চাইনা।" , আমি ডিপ্রেশন কমানোর ভিডিও আর লিখাগুলো দেখলে হাসি.. বয়স্ক ব্যক্তিরা ছোটোদের দিকে তাকিয়ে যে হাসি দেয়, সেই হাসি। কারণ আমার কাছে ডিপ্রেশন কমানোর Keyword আছে। এটাকে ঠিক "word" বলা যায়না, বলা যায় বাণী.. বলা যায় আয়াত.. বলি সেটা? "স্মরন কর, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিয়ামত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন।" - [সূরা ইব্রাহীম, ০৭] , এই এক আয়াত, স্রেফ এই একটা আয়াতের ওপর যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমরা কখনোই ডিপ্রেসড হবোনা, কখনোই হতাশ হবোনা, কখনোই অস্বস্তিতে ভুগবোনা.. আমরা 'চাই চাই' না করে, 'আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য' বলতে থাকবো.. এই একটা আয়াত একজন মানুষের জীবন বদলে দিতে পারে.. একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে.. কারণ, আমাদের হতাশার মূলে রয়েছে এই 'চাই চাই' মনোভাব.. আমরা যখন কিছু পাইনা তখনই আমরা হতাশ হই.. আমরা যখন কোনোকিছুর পেছনে পাগলের মত ছুটতে থাকি কিন্তু নিজের অবস্থানের ওপর সন্তুষ্ট থাকতে পারিনা তখনই ডিপ্রেশন আমাদের আক্রমণ করে.. থেমে যাই এবার। , ডিপ্রেশন কমে যাবেনা; যতই ইউটিউবে ইন্সপায়ারেশনাল ভিডিও দেখে দেহের লোম খাড়া করাই না কেন.. ডিপ্রেশন কমে যাবেনা যতই ইউনিভার্সিটির বড়ো ভাইদের "You can do it!" টাইপ লেকচার শুনি না কেন.. ডিপ্রেশন এতে যাবেনা.. আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ক'দিন পর ঠিকই কোনো এক রাতে 'অনেক কিছু' ভাবতে ভাবতে নির্ঘুম জেগে থাকবো.. আবারও যেই লাউ সেই কদু! ডিপ্রেশন চলে যাবে যখন আমরা 'চাই চাই' করা ছেড়ে দিয়ে যা আছে তা নিয়ে খুশি থাকবো.. পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ থাকবো.. ডিপ্রেশন নামের বস্তু আমাদের ডিভোর্স দিয়ে চলে যাবে.. Trust me!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ গল্প প্রসঙ্গ এবং ...

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now