বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-ভালো থাকিস,বন্ধু।
-আর শাহীন,আজ থেকে ওকে তোর হাতে দিলাম।ও কিন্তু খুব ভালো। ভালো রাখিস ওকে।
-আচ্ছা,ঠিক আছে।
-Bye
এরকম একটা পরিবেশে ওর মায়া ছেড়ে একজন কে দিয়ে এলাম,যে ওকে ভালোভাবে রাখবে।
.
এখন খুবই খারাপ লাগছে,ওর কথা বারবার মনে পড়ছে।আমি কি সত্যি ওর সাথে ব্রেকআপ করলাম? ওহহহ.......
এক সাথে কাটানো মুহূর্ত গুলো বারবার আমাকে আনমনা করে দিচ্ছে।কিছুই ভালো লাগছে না......... .
আমি মুহাম্মদ জোবায়ের ইসলাম।এবার J.S.C দিয়েছি।জে.এস.সিপরীক্ষা শুরুর আগে চিন্তা করেছিলাম যে পরীক্ষার পরের সময় গুলো কিভাবে কাটানো যায়? সেই আইডিয়া থেকে ওর আবির্ভাব।নাহহ পরীক্ষার পর একটা....... লাগবেই।
.
১৭ নভেম্বর,২০১৬ খ্রী: আমাদের পরীক্ষা শেষ হলো।২০ শে নভেম্বর দুজন বন্ধু সহ ঘুরতে বেড়িয়েছি।এক দোকানে ওর সাথে দেখা & পরিচয়। অবশ্য ওর মতো আগেও একজনকে দেখেছিলাম। কিন্তু অতীতের সব বাদ দিয়ে ওইই আমার মন কেড়ে নিলো।সে দিন থেকেই ও আমার হয়ে গেল।
আমি ও খুব খুশি।এতে অবশ্য আমার সাথের বন্ধু দুজনের জোড়ালো সমর্থন ছিল।
.
তার পর থেকে............ চলছে আমাদের বন্ধুত্ব।একে একে অনেক পুরনো বন্ধু আমাকে ছেড়ে গেল।অনেকের সাথে সম্পর্ক হ্রাস পেতে থাকলো।কিন্তু অন্যরা যতই আমাকে এড়িয়ে চলতে থাকলো, আমাকে অবহেলা করতে থাকল,ও ততই আমাকে কাছে টানতে থাকলো। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা এতোই গভীর হলো যে, কেউই আমাদের আলাদা করতে পারে না।সেদিন স্কুলে কারো সাথে ভালোভাবে কথা বলিনি কেন জানেন?কারন ও যে ছিল অসুস্থ,কোনো সাড়া শব্দ নেই। ওর কি যে হয়েছিল বুঝতে পারি নি।আমাকেও কিছু বলছে না।তাইতো আমি ও ছিলাম বিষন্ন।কাকে কি বলব যদি আমার........এ থাকে চুপ।
.
গত চার মাসে ও আমার এতো কাছের হয়ে গেছে যে, অতীতের অন্য কেউ আমার এতো কাছের হতে পারে নি।আমার মন খারাপ থাকলে ও গান শুনাত,সিনেমার গল্প বলত,গল্প শোনাত।আমি আমার ক্লাশের বন্ধুদের খবর নিতাম না।ওর কাছ থেকেই পেয়ে যেতাম। ও ছিল আমার নি:সঙ্গ সময়ের এক মাত্র সঙ্গী। ওকে নিয়ে কত জায়গায় ঘুরেছি, কত জায়গা গিয়েছি তার কি ঠিক আছে? আমি যেখানেই যেতাম ওর কথায় মনে থাকত।শয়নে, স্বপনে ওই ছিল আমার এক মাত্র চিন্তা -ভাবনা। ও এক মুহূর্তের জন্যও দূষ্টির বাইরে থাকলে আমার খারাপ লাগত, কষ্ট হতো।আমি ছটফট করতাম।
.
কিন্তু সব কিছুই এখন শুধু স্মূতি।কারণ ও যে আর নেই।ও এখন অন্যের...........।
তবু জমা হয়ে থাকবে অর বিভিন্ন সময়ের স্মূতি গুলো আমার মেমোরিতে।
.আসলে ওর সাথে আমার সম্পর্কটা কেউই ভালোভাবে নেয় নি। প্রথম প্রথম আমি সব কিছু লুকানোর চেষ্টা করতাম। কিন্তু পরে যখন সবাই যেনে গেল,তখন আমিই বলতাম, হ্যা ও আমার, আর তাতেই ও হয়ে উঠে সবার চোখের বালি দুচোখর বিষ, ওর কারণে আমার সাথে সম্পর্ক খারাপ করতে থাকে।ও দেখতে খুব সুন্দর না হলেও আমার ওকে ভালো লাগত। ওকে পেয়ে আনন্দে ছিলাম। ওকাছে থাকলে সময় গুলো যে কি ভাবে কেটে যেত টেরই পেতাম না।ধীরে ধীরে ওর প্রতি আমি খুবই দুর্বল হয়ে পড়লাম।এক সময় পুরোপুরি নির্ভর হয়ে পরি। খাওয়া -দাওয়া,গোসল কখন করি, না করি ঠিক নেই। অনেক রাত পর্যন্ত জেগে থাকা, ফেসবুক চ্যাটিং।এক কথায় বাইরের জগ্ৎ থেকে বিচ্ছিন্ন প্রায়।
.
আমার অনেক শুভাকাঙ্কীই এটা ভালো বলেনি। কেউ কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে।এসব ছেড়ে দিতে পরামর্শ-উপদেশ দেয়।আমিও তাদের কথায় হু, হ্যা, ঠিক আছে করতাম। কিন্তু কাজে তা বাস্তবায়ন করতে পারতাম না, জানি ওরা আমার ভালোর জন্যই বলছে,কিন্তু ওকে ছাড়া আমি থাকব কি ভাবে?
.
অনেকে বলত, তুমি ভালো ছেলে এত কম বয়সে এ সব করছ কেন?বাদ দাও এ সব। আগের সুস্থ জীবনে ফিরে আসো॥কিন্তু ওদের কথা আমি এ কান দিয়ে ঢুকিয়ে যেন ও কান দিয়ে বের করে দিতাম।
..
এক সময় আমার সঙ্গা ফিরে এলো ।আমি বুঝতে পারলাম ।আমি কি সব করছি? শুধু একটা বিষয় নিয়েই পড়ে থাকলে হবে? আগের সেই জোবায়ের আর নেই ।এভাবে তো আমাকে হারিয়ে যাওয়া যাবে না।আমাকে যে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। অত:পর কঠিন সিদ্ধান্ত নিলাম । নাহ ,ওকে মাইনাস করতেই হবে । আর নয়....... .
সব কিছু বাদ দিতে হবে। বাদ দিব দিব করেই অনেক দিন কেটে গেল।কোন ভাবেই ওকে ছাড়তে পরছি না। অবশেষে আজ। আর কোন কথা নয়।কোন শর্ত নয়।সব সম্পর্ক , নির্ভরতা,আসক্তি, সব ক্লোজ । আজ থেকে ব্রেক আপ। . তুমি যেখানেই থেকো, যেভাবেই থাক,ভালো থেকো বন্ধু। এই চার মাসের স্মৃতি আমার কখনোই হারিয়ে যাবে না।কারন তুমি যে ছিলে আমার জীবনের প্রথম,প্রথম ভালো বন্ধু, আমারট প্রথম কেনা মোবাইল, itel 5231...........!
.
.
(বি:দ্র: আজ সত্যি সত্যিই মোবাইলটা বিক্রি করে দিয়েছি)
.
গল্প:অত:পর ব্রেকআপ
.
লেখা: Muhammd Zobayer Islam
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now