বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্প : #দুষ্টুমি'ই_ভরা_ বৈশাখ !!!
Writer : #Pantha_Shahria !!!
- আশেপাশের সবাই নানা রকম বাহারি সাঁজে
সেজে বেড়াচ্ছে ।
আমার নিজের দিকে একবার তাকালাম
না সেই আগের মতোই আছি ।
আমার কাছে বৈশাখ ও যেমন এর আগের
দিন গুলো ও ঠিক তেমন ।
সবাই হয়ত আজকের দিনটাই শুধু
পান্তা ,কাঁচা মরিজ ,পেঁয়াজ খাবে বলে
এতো আয়োজন ।
আর আমি তো সেই পৌষ ,মাঘ থেকে পান্তা
কাঁচা মরিজ ,পেঁয়াজ খাচ্ছি ।
তাই হয়ত এমন আনন্দ নাই , ও হ্যা পান্তা এর
সাথে তো সবাই আবার ইলিশ মাছ খাবে ।
আমার আবার মাছ ভালো লাগে না ।
ছোট বেলার কথা মনে পড়লে এখন ও আমার
ভয় লাগে ।
ছোট বেলাই সবাই আমাকে পান্তা ভাত
বলে ডাকত ।
আপনারাই বলেন এতো মানুষ এর মধ্যে
যদি কেউ আমাকে পান্তা ভাত বলে ডাক'ত তাহলে
দশ মিনিট এর মধ্যে আমার অস্তিত্ব পাওয়া ও
দুষকর হয়ে পড়বে ।
এতক্ষণে আমি সকল মানুষ এর পেটের
মধ্যে চলে যেতাম ।
ভাগ্যিস স্কুল এ ভর্তি করার সময় ওইটা বাদ
দিয়ে সাহরিয়া রাখা হয়েছিল ।
সবাই আমার সামনে দিয়ে সাজুগুজু করে
হেঁটে যাচ্ছে ।
আর আমি আবুল এর মতো হা করে
বসে আছি ।
আসলে কী ? আল্লাহ্ তালা কিছু ছেলে কে এমন
হা করে তাকাই থাকার জন্য তৈরি করে ।
না দিছে বড়লোক বাপ আর না দিছে
টাকা পয়সা ।
এমন সময় ফোনটা সাহরিয়া সাহরিয়া বলে
চিৎকার করে উঠল , ফোনটা হাতে নিয়ে
দেখলাম নীলা ফোন দিছে ।
আর কেউ আমারে মনে রাখুক বা না রাখুক
এই মেয়ে আমাকে জিপি সিম এর মতো
মনে রাখে ।
- হ্যালো .... ।
- কই আছিস এখন (নীলা) ।
- তেমন কোন দামি স্থানে না , কৃষ্ণচূড়া
গাছটার নিচে যে বসার শানটা আছে ওখানে
বসে আছি । আর সবাই কত্ত রকমে সাজুগুজু
করেছে তা বসে বসে দেখতেছি ।
- বাহ ভালো ... এখন তাড়াতাড়ি রাস্তার
মোড়ে চলে আয় ।
- কেন ... আমি এত্ত সাজুগুজু করা মানুষরে
ফেলে কেমনে যামু ... সবাই কত্ত আসা নিয়ে
সাজুগুজু করছে আমারে দেখানোর জন্য
আমি যামু না ।
- ওই হারামি কে বলছে তোরে দেখানোর জন্য
সবাই সাজুগুজু করছে হুমমমমম ।
- কে আবার ... সবাই তো আমার সামনে
এসেই ঘুরাই ঘুরাই দেখাইতেছে ।
- তুই আসবি নাকি আমি যাবো ।
- না না থাক আমিই যাচ্ছি ।
দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে
বাহ বেশ সুন্দরী একটা মেয়ে বসে আছে তো ।
ভালো ভাবে দেখে বুঝলাম ওটাই নীলা ,
আজব মানুষ সব কী যে আছে এই দিনে
সেটাই বুঝিনা ।
এত্ত সাজুগুজু কেন করা লাগবে ।
রিক্সার সামনে গেলাম ... ।
- কী ম্যাডাম যেমনে সাজুগুজু করছেন
আপনার বাপের সামনে দিয়া ও যদি
আপনারে নিয়া যাওয়া হয় আপনার
বাপ ও চিনতে পারবো না ।
- চুপ করে থাক শয়তান , আর আজকে
এই সব কী পরে আসছিস ।
- ক্যান কী আবার প্রতিদিন যা পড়ি তাই ।
- তোরে না হলুদ পাঞ্জাবী পরে আসতে বলছিলাম ।
- সবাই যদি এমনে সাজুগুজু করে ,
তাইলে তাঁদের দেখব কে সাজুগুজু করাই
তো বৃথা যাবে ।
তাই আমি সবার সাজুগুজু দেখার জন্য
আছি হি হি হি ।
- দাঁত গুলো এবার বন্ধ করে রিক্সাই উঠে পর ।
রিক্সাই করে দুই জন যাইতেছি ... ।
- আজকে হেব্বি রোদ , না জানি
কতো পোলা মাইয়ার ব্রেকআপ হইব ।
- ওই ব্রেকআপ কেন হইব ।
- ক্যান আবার রোদ উঠছে মানে গরম
লাগবে , আর গরম লাগলে ঘামতে শুরু
হবে ,আর ঘামতে একবার শুরু করলে ।
বৃষ্টি হইলে যেমন সকল ধুলাবালাই অবসান
ঘটে তেমন .............. ।
- ওই তেমন কী হুমমমমমম তেমন কী ?
- তেমন আবার কী সকল মেকআপ ঘামের
সাথে বিলিন হয়ে যাবে আর পোলাটা যেই
ফিরে তাকাবে ওমনি দৌড়ে পালাবে ।
এই দিক দিয়ে তোর কোন টেনশন নাই ,
কারণ হাজার হলে ও তোর কোন প্রেমিক নাই ।
বেঁচে গেছিসরে ভাই ।
- কী হারামি তাঁর মানে তুই আমাকে বুঝাইতে
চাইতেছিস আমি মেকআপ করে সুন্দরী
এমনি তে না তাই না ।
- আরে না মানে আমি সেটা বলি নাই ।
- কী বলছিস আমি বুঝে গেছি ... এই মামা
দাঁড়ান ।
- আরে বাবা কথার কথা বলছিতো আমি ।
- এটা কথার কথা না , এখানে বসে থাক
আমি আসতেছি ।
- আরে আরে কই যাবি ।
- নিজেকে অনেক সুন্দর ভাবিস তাই না ।
- জীবনে ও না আমার মতো এমন কুচ্ছিত
পোলা এই বাংলাই আর একটা ও নাই ।
- বেশি কথা না বলে বসে থাক ।
- বলেই চলে গেলো , নীলা রেগে গেলে যে
এমন হয় আগে জানতাম না বাপ রে বাপ ।
হঠাৎ করে একটা পানির বোতল নিয়ে আসলো ।
- ওই নিচে নাম ।
- কেন ।
- নামতে বলছি না তাড়াতাড়ি নাম ।
- নামলাম এবার ।
- এই নে বোতল আর আমার হাতে পানি
ঢালবি ।
- আমি পানি ঢালছি আর ও মুখে পানি দিচ্ছে ।
- আমার ব্যাগের মধ্যে তোয়ালে আছে নিয়ে আয় ।
এরপরে মুখ ভালো করে মুছল ...
আমি আগেই জানতাম ও এমনিতেই সুন্দরী
রাগানোর জন্য বলছিলাম ,
এমন রেগে যাবে আগে জানতাম না ।
- যা রিক্সাই ওঠ ।
- আবার রিক্সা যাচ্ছে ।
- এবার বল আমি কী মেকআপ সুন্দরী ।
- হি হি আরে দূর পাগলী আমি তো এমনি
বলছি ।
আর যাই বল তোর এই রুপ দেখলে ও সকল
পোলা দৌড়ে পালাবে ।
- কীইইইইইইইইইইইই বললি শয়তান ।
- উহহহহহহ লাগছে তো আর পুরা কথা
কইতে দিবি তো নাকি ।
- কী কথা শুনি ।
- আরে পোলারা মনে করবে নেহাত আসমান
থেকে পরী নেমে আসছে তাই ভয়ে দৌড়ে
পালাবে ।
- অনেক পাম মারা হইছে এবার চল
একটু ঘুরি ।
- আচ্ছা ।
সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম ।।
- সাহরিয়া চল আজকে হেঁটে হেঁটে
বাসাই যাবো ।
- ঠিকআছে আমার কোন কিছুতে না
আছে নাকি ।
হেঁটে হেঁটে বাসাই আসছি , মাথার উপরে ইয়া
বড় একটা চাঁদ ।
- আচ্ছা সাহরিয়া মনে কর তুই একটা কথা
বলবি আর সেই কথা যদি
চাঁদ সেই মানুষ টার কাছে পৌঁছে দেই তা হলে
তুই কাকে কী বলবি ।
- আমি বলব .... হে চাঁদ তুমি আমার হবু
বউকে বইল যে সে যেনো বিয়ের দিন
মেকআপ না করে ...
কারণ আজকাল আমাদের দেশ এ যেমন
ভেজাল এর উৎপাত বেড়ে গেছে ।
পরে দেখা যাবে বাসর ঘরে বউকে
পাপ্পি দিতে গিয়ে স্বামী আহত ।
- হা হা হা হা হা হা হা হা আসলেই তুই
একটা ফাজিল ।
- আচ্ছা বাদদে সিগরেট খাবি ।
- ছি তুই সিগরেট খাস ।
- আরে নারে পাগলী কোন দিন খাই
নাই তাই ভাবলাম দুইজন এক সাথে খাই ।
- না আমি ওই সব খারাপ জিনিস খাবো না ।
- না খাইলে নাই ...
কিন্তুু কবিরা বলেছেন
জীবন থাকিতেই ভোগ করো
সকল কিছুর স্বাদ ।
- ওই কোন কবি বলছে শুনি ।
- যে বলেছে সে কোন হালতু ফালতু
কবি না রে পাগলী , তাঁর নাম জানার জন্য
বহু সাধনার প্রয়োজন ।
- আর একটা বাঁদরামি করার মতো কথা বলছিস
তো এই ব্রিজ থেকে ফেলে দিমু ।
- ঠিক আছে ঠিক আছে চল ।
এই যে তোর বাড়ি চলে আসছি এবার যা ।
তোর বাপ মা মরা , বাপটা আবার টেনশান
করবে ।
- কীইইইইই বললি ফাজিল দাঁড়া একবার ।
না না বুলবুলি তুমি তো আমারে ধরতে পারবা
না ... বলেই দৌড় দিয়ে চলে আসলাম ।
ওহহহহহ কী হিসি চাপছে ...
আমাদের এলাকার খাটাস মার্কা লোকের
দরোজাই হিসি করছি ... আহহহহহহহহা
কী শান্তি ।
একটু পরে মনে হইল প্যান্টের মধ্যে
চুলকাইতাছে চক্ষু দুইটা খুলতেই ।
ওহহহহহহহা নোা আজকে ও ।
দূর ভাল্লাগে না স্বপ্নে এই নীলার সাথে দেখা
হইলেই একটা না একটা কেলেংকারি ঘটবেই ।
কে এইইইইইইই নীলা ... আহহা রে এই
মাইয়ার জন্য মনে হয় আবার কবিরাজের
কাছে যাইতে হইব ...।
হে আল্লাহ্ হয় এই নীলার দেখা মিলাও
না হইলে কেলেংকারি থামাও ।।
আর সহ্য হচ্ছে না ।
কালকেই বৈশাখ তাঁর উপরে
আবার প্যান্টটা ও ভিজাইলাম আহহা রে ।
আরে ভাই যান তো যান
আমি মরি আমার জ্বালাই ... আর
এই সব পড়তেই আছেন কেমনডা লাগে ।।
হি হি হি হি হি ... ।
>>সমাপ্ত>The End
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now