বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্প : #বাস্তবতার_গল্প !!!

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Pantha Shahria (০ পয়েন্ট)

X গল্প : #বাস্তবতার_গল্প !!! Writer : Pantha Shahria !!! - পৃথিবী তে যদি কাউকে ভালবাসতেই হয় , তাহলে সব কিছুর বিনিময়ে নিজেকেই ভালবাসুন । যদি কোন কিছুর উপরে ভরসা করতে হয় , তাহলে নিজের উপরেই ভরসা রাখুন । কারণ আপনি যদি নিজেকেই ভালবাসতে না পারেন , তা হলে অন্য কাউকে কেমন করে ভালবাসবেন । যদি নিজের উপরেই কোন ভরসা না পান , তাহলে অন্যের উপরে কেমন করে ভরসা পাবেন । জীবনটাকে সব সময় নিজের মতো করে সাজানোর চেষ্টা করুন । কারণ আপনি যদি অন্য কারো মতো করে জীবনটাকে সাজিয়ে নেন । তাহলে পরে শুধুই কষ্ট কষ্ট আর শুধুই কষ্ট , করণটা হলো আপনি যেই মানুষটার মতো করে জীবনটাকে সাজিয়েছেন সে কোন না কোন দিন আপনাকে ছেড়ে চলে যাবেই এটাই সত্যি । আর যদি নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন তাহলে নিজের মাঝে কারো শূন্যতার কষ্টটা ভোগ করতে হবে না । আপনার আত্তা কোনদিন আপনার সাথে ধোঁকা দিবে না , একে বারে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবে । শুধু বডিটাকে ছেঁড়ে চলে যাবে , আর আপনার কল্পনা আপনার চিন্তা আপনার সকল সৃতি আপনার সুখ , দুঃখ আপনার সকল আফসোস সব একই থাকবে । আপনার বডি এর আকৃতি থাকবে কিন্তুু , এখন এর মতো কোন বড়াই থাকবে না .... হা হা হা কী আজব তাই না । তাহলে কেন এতো রেসারেসি কেন । আসলে আমরা যাই বলি না কেন এই সমাজে এটা বন্ধ হবার না । মনটাকে মানাতেই হবে যে আমি আমরা মতো । আমি কারো মতো হতে চাই না । জানি এই পৃথিবীতে ভালো মানুষ এর সংখ্যা অনেক কম , কিন্তুু নিজের প্রতি আস্থা রাখতে হবে , সবার জীবনে একটা ভালো মানুষ এর সন্ধান মিলবে । হতে পারে সে অন্য কারো কাছে খারাপ কিন্তুু আপনার কাছে ভালো হতে পারে । কারণ সকল মানুষ এর ভালো খারাপ দুই দিক আছে কারো কাছে ভালো নয়তো কারো কাছে খারাপ । - আরে সাহরিয়া এতো রাতে স্টেশন এ বসে থেকে বক বক করছিস কার সাথে (রাজু) । - কারোর সাথে না নিজের মন কে বুঝাইতেছি । - তো স্টেশন এ কী করছিস । - কীছু না ঢাকাই যাবো । - ঢাকাই গিয়ে থাকবি কই । - এতো বড় একটা দেশ এ থাকার যায়গা ঠিক হবে । - বুঝলাম খাবি কী । - শোন ভাই আমি কারো উপরে কোন ভরসা নিয়ে ঢাকাই যাচ্ছি না , আমার নিজের উপরে যথেষ্ট ভরসা আছে । যারা অন্য কারো উপরে ভরসা করে যাবে তারা সেই চিন্তা করবে । বিরক্ত না করে কেটে পড় । রাতের মধ্যে ঢাকা ......... থাকার যায়গা হয়ে গেছে ... স্টেশন এ । এবার একটা চাকরি । অনেক অফিসে গেলাম ...। - তাঁদের নাকি আগে টাকা দিতে হবে । আমি যেটা পারি সেটা কোন অভিজ্ঞতা না কোন অফিস কত বছর যাবত চাকরি করছি সেই অভিজ্ঞতা লাগবে । আজব দেশের আজব মানুষ ......। আর এক অফিসে গেলাম জিজ্ঞেস করলো ... - কী কী পারো । - কাজের মতো কম্পিউটার এর সব পারি , ভালো কথা বলতে পারি , গান পারি ।। - কম্পিউটার সার্টিফিকেট দেখি । - আসলে স্যার কম্পিউটার সার্টিফিকেট তো আনা হয় নাই । আপনি চাইলে আপনার যা ইচ্ছা কাজ দেন আমি করে দিচ্ছি । - না কম্পিউটার সার্টিফিকেট ছাড়া হবে না । - এবার দেখেন ... হালাই মনে হয় কম্পিউটার সার্টিফিকেট ধুয়ে পানি খাবে ... নিজের ট্যালেন্ট এর কোন দাম নাই । আর এক অফিসে গেলাম ... - সব ঠিক আছে , কিন্তুু সার্টিফিকেট দেখে বলে কেমিস্ট্রি এর একটু মার্ক খারাপ । - মুখের উপরে বলতে লাগলাম , আচ্ছা স্যার আমি এখানে ডাক্তার , ইঞ্জিনিয়ারিং নাকি বিসিএস এর এক্সাম দিতে আসছি । আমি তো একটা ছোট চাকরি এর জন্য আসছি তাই না । তা হলে আপনাদের এতো প্রবলেম কী । আপনার কাজের মতো তো সব পারি তাই না , তা হলে সমস্যা কীসের । হ্যাঁ এতো বাহানা না করে বললেই তো পারেন দিতে পারবেন না । ওহহহহহ হ্যাঁ বুচ্ছি হাতে কিছু ধরাই দিলেই চাকরি হইব তাই না । ঘুষ যখন খাবেন লুকিয়ে কেন সরাসরি বললেই পারেন । অতঃপর জেল খানাই ...। কিচ্ছু করার নাই এটাই বাস্তবাতা আর এটাই আমাদের সমাজ । এই জন্যই আগেই উপরের কথা গুলো বলে নিছিলাম । এখানেই থেমে গেলে চলবে না , তাহলে জীবনটা এখানেই শেষ । কোথাও হয়তো একজন আমার মতো কারোর অপেক্ষা করছে । আর আমাকে সেখানেই পৌঁছাতে হবে । সমুদ্রের মঝে যদি একটা জাহাজ ডুবে যায় , সেখান থেকে তীরে আসাটা যেমন কঠিন বাস্তবতা । তেমনি ওই লোকটির কাছে পৌঁছাতে মাঝের যেই সময়টি প্রবাহিত হয় সেটা ও তেমনি বাস্তবতা । এই দুটোর মাঝেই যদি আমরা হাল আর নিজের প্রতি ভরসা হারাই তাহলে । সমুদ্রের মঝে ডুবে যাবো এটা যেমন সত্যি । তেমনি বাস্তব জীবনে মরতে হবে এটাও ঠিক তেমনি সত্যি । তাই আসুন নিজেকে ভালোবাসি , শেষ পর্যন্ত চেষ্টা করি । হাত গুটিয়ে বসে থাকার চেয়ে চেষ্টা করে মরে যাওয়া বা ডুবে যাওয়া ভালো । আসলে আমরা যায় করি না কেন পুরো জীবনটাই বাস্তবতা । খারাপ সময়টায় যে বাস্তবতা সেটা কিন্তুু না ভালো খারাপ সব মিলিয়েই বাস্তবতা । বাস্তবতাকে নিয়ে লেখার কোন শেষ নেই । সবার জীবনের বাস্তবতা গুলো আলাদা আলাদা , এটা যেমনটা সত্যি আবার তেমনটা ভুল । কারণ একজনের বাস্তবতা ১০০ জনের সাথে মিলে যেতে পারে ... আবার অন্য ১০০ জনের সাথে না ও মিলতে পারে । একটা কথা নিজের মনকে বোঝান ।। যদি ভাবেন কষ্টে আছি , তাহলে কষ্টে আছি । যদি কষ্টের মাঝে ও ভাবেন সুখে আছেন তাহলে সুখে আছেন । সব কিছুই আপনার ওপরে । >>>>>>তাই


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ গল্প : #বাস্তবতার_গল্প !!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now