বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্প : #বার্থডে_স্পেশাল (পুরাই কমেডি????) !!!
Writer : Pantha Shahria (27 March #Birthday???????? ) !!!
- সকাল সকাল পুরাই সাহরিয়া এর স্টাইল এ
উঠে পড়লাম ।
আসলে আমি কারো স্টাইল ফলো করি
নাতো তাই হি হি ।
হাতে ব্রাশ আর কানে হেডফোন লাগাই
দাঁত গুলা ধোলাই করতেছি ।
- হঠাৎ নাক বরাবর কে জানি চামড়ার
জুতো ধরছে ।
- ওই সকাল সকাল কী তোর
মুরগী ব্যারাম হইল নাকি ।
- নেহি Bro কী কও তুমি ।
- হারামজাদা সকাল সকাল বাপরে
তোর Bro বলার স্বাদ জাগছে ।
- যেমনে নাক বরাবর চামড়ার জুতো
ধরছ ,
নেহাত আমি ভালা পোলা , হইতাম
যদি তোমার মতো Bad mouth ওয়ালা,
তাইলে এতক্ষণে Bro না বইলা
ওইটা বলে ফেলতাম ।
- ওইটা কী বলতি বলতো ।
- ঐ যে আমি Bro বলার পর
তুমি যেটা বলছ সেইটা হু হা হা হা ।
বলেই ওয়াশ রুম এ দৌড় ।
আমার বাপ যেমন হাতের কাছে
যা পাবে
তাই ছুড়ে মারবে মুখের ওপরে ।
ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম ।
- What's Up Bro?
না মানে What's Up ডেডি ।
কিতা খাইতাছ ।
- চক্ষু দুইটা কী খুলে রাখছস
সামনে দেখিস না কী খাইতাছি ।
- আব্বারে দেখে মনে হইল এই মাত্র
গাঙ্গা খাইয়া আসছে ওমন চক্ষু দুইটা
রেড হয়ে আছে ।
- হুমমমম দেখতাছি তো বাঁনর এর
মতো কলা খাইতাছ ।
- আল্লাহ্ কী পাপের ফল স্বরূপ এই
পোলারে তুমি আমার ঘরে দিছ ।
- নেহি ডেডি নেহি তোমার কপাল ভালা
তাই আমার মতো একটা কিউটুস
পোলা তুমি পাইছো ।
- ওহহহহ এক্ষুনি নাস্তা নিয়া আমার সামনে
থেকে যা , না হলে এই পানির
গ্লাস ছুঁড়ে মারমু ।
- হুমমমম হুমমমম যাইতাছি ।
রুমে ঢুকতেই ফোনটা বেজে উঠল ।
- হ্যালো সাহরিয়া স্পিকিং ।
- মাম্মা হ্যাপি বার্থডে ।
- আমার কোন বইনের পোলা তুই ।
- ঐ আমি রাজু ।
- ওহহহহহ চিনছি ... গত বছর পাশের
বাসার টয়লেট যেই লোক পরিস্কার করছিল
তার পোলা ।
- ছি ..... মাম্মা তুই এমন ক্যান ,
আমি রাজু ।
- হা হা আরে ব্যাটা চিনছি তো ।
- মাম্মা ট্রিট কখন দিবি ,
আমরা সবাই কলেজ মাঠে বসে
আছি ।
- আচ্ছা ট্রিট আমি কেন দিমু ।
- ঐ তোর আজকে বার্থডে তুই ট্রিট
দিবি না তো কে দিবে ।
- ও হ্যা তাইতো ট্রিট তো আমার দেওয়া দরকার ।
আচ্ছা তোরা কয়জন আছিস ।
- এই ধর ৭ জন ।
- আচ্ছা তোরা থাক আমি আসতাছি ।
আচ্ছা টাকা কই পাই ।
আমার বার্থডে এর কথা কইলে আব্বা
আমারে জুতা দিয়ে পিটাব ।
কারণ সামনের মাসে আমার বার্থডে এর
কথা বলে টাকা নিছি ।
আইডিয়া ...
- ডেডি হ্যাপি বার্থডে ।
আমার কলেজ এর সবাই তোমাকে
কত্ত উইশ করছে জানো ।
তাঁদের সবাইকে ট্রিট দিতে হবে না
বলো ।
- হুমমমমম ট্রিট দিবি তো ।
এতদিন বাপের অনেক নিছস বাবা
আজকে বাপের সবাইরে ট্রিট দিয়া দে ।
- কিন্তুু আব্বা আমি টাকা পামু কই ,
আচ্ছা আমার কথা বাদ ওদের তো দাও ।
- আচ্ছা তোরা কয়জন ট্রিট নিবি বলতো ,
এই মনে করো আমারে নিয়ে ৮ জন তো
হবেই ।
- হুমমমমম তুই দাঁড়া আমি আনতাছি ।
একটু পরে .....
- ডেডি এইটা কিসের প্যাকেট ... ।
- এর মধ্যে ৮ পিস ওয়ান টাইম প্লেট আছে
যাদের যাদের ট্রিট লাগবে সবাইরে একটা
করে দিবি আর সাথে তুই ও একটা নিয়া
ঐ বাজারের রাস্তার মোড়ে দাড়াই থাকবি ।
যা পাবি সব তোদের , ওই টাকা দিয়ে
সবাইরে ট্রিট দিবি কেমন ।
- কিন্তুু ডেডি ওরা সবাই কী বলবে ।
- ওরা সবাই কিছু কইলে বলবি তোরে
তোরে টাকা দিতে দিতে আমি ফকির
হয়ে গেছি এখন আর এক টাকা ও নাই ।
না হলে তুই ভিডিও কর আমি সব
বলে দিতেছি ।
- বাহ বাহ তোমার মাথাই তো সব সময় ওয়াও
আইডিয়া আসে আচ্ছা তুমি বলো আমি
ভিডিও করতেছি ।
কী বাপরে ভাই .... ।
কলেজ মাঠ এ যাইতেই সব
ফইন্নি কামিং ।
- মাম্মা ট্রিট কই ট্রিট কই ।
- মনে হয় আমার বাপে ট্রিট এর বাগান
করছে , আসল কথা কইলে যে সব
গুলার মুখ কেমন হইব এক মাত্র
আল্লাহ্ জানে ।
- সাহরিয়া নীলা ও আসছে ওকে ও ট্রিট দিতে হবে (রিয়া) ।
- বাহ বাহ আজকেই ওর ও আসতে হল ।
- ওই সবাইকে দিবা আমাকে দিবা না ক্যান ।
- না না দিমু না কইনি তো ।
- সবাই লাইন ধরে চক্ষু দুইটা বন্ধ
করে দাঁড়াও ।
- ওই কেন ।
- অনেক স্পেশাল ট্রিট রে ভাই ,
তার জন্য চক্ষু বন্ধ করা লাগবে ।
- সবাই চক্ষু বন্ধ করে লাইন ধরে
দাঁড়াই আছে ।
ব্যাগ থেকে সব প্লেট গুলো বাহির করে
সবার হাতে হাতে দিলাম ।
এবার সবাই চক্ষু খুইলা ফালাও ।
- আরে মাম্মা বাসা থেকে বিরিয়ানি
আনছস তাই না (রাফি) ।
- হুমমমমম ।
- আচ্ছা আঙ্কেল রান্না করছে তাই না ( নীলা ) ।
- হুমমমমম আমার বাপেই রান্না কইরা
মোবাইলের মধ্যে করে পাঠাই দিছে ।
এই দেখ ..........
ভিডিও দেখার পরে সবার চোখ কপালে ।
- সালা হারামি তোর কোন লজ্জা সরম নাই ( রাফি ) ।
- কী করমু হাজার হইলে ও বাপের
শিক্ষা ।
আচ্ছা এখন কার কার ট্রিট লাগবে ।
- না থাক কারোর লাগবো না (রাজু) ।
এরপরে সবাই যেমনে ভাবে কামিং
তেমন ভাবেই গোইং ।
খালি আমি আর নীলা বসে আছি ।
- দেখছ সব ফইন্নি গুলো চলে গেছে ।
- আচ্ছা সাহরিয়া তোমার আব্বু কী সত্যি
ওই রকম ।
- আরে খালি কী ওই রকম .... এর পরে
সব কাহিনী বললাম ...।
আর একদিন কী করছে জানো ।
- কী করছে ।
- আরে আমি ওই সালা মদন কাকুর গাছের
ডাব চুরি করছিলাম ,
ওই হালাই আবার আব্বারে বলছে আর
আব্বা পুরো এলাকাই মাইকিং করে
সকল মানুষ নিয়ে এসে সবার সামনে
আমারে কান ধরে উঠ বস করাই নিছে ।
- হা হা হা এমন ও হয় ।
- আমি নীলার হাঁসির দিকে হা করে
তাকাই আছি , ও হাঁসলে গালে টোল পরে
মনে হয় পাপ্পি দিয়া দৌড় দেই হি হি হি ।
যেদিন ওকে আমাদের ক্লাস এ প্রথম দেখছি
তারপর থেকেই একটাই চিন্তা বিয়ে করলে
এমন মেয়েকেই করব ।
- নীলা ও মনে হয় আমাকে ভালবাসে
না হলে কলেজে এত্ত পোলাপান থাকতে
আমার সাথেই ক্যান এতো কথা বলে
আমার দিকেই তাকাই থাকে ।
- হঠাৎ নীলা বলল সাহরিয়া আজকে
আমি তোমাকে ট্রিট দিবো , তুমি না হয়
অন্য একদিন দিও ।
- হি হি আচ্ছা ওকে ।
- এবার যাও রিক্সা নিয়ে এসো ।
- কেন আমরা আজকে সারাদিন
ঘুরবো বুঝলা ।
- আচ্ছা ওকে ।
- রিক্সাই করে যাচ্ছি এমন সময়
আমার ডেডি এর ফোন , কেটে দিলাম ।
- ওই কে ফোন দিছিল আর কেটে দিলা ক্যান ।
- আরে আমার বাপের ফোন ।
এর মধ্যে আবার দিলো ।
- সাহরিয়া ফোন ধরো বলছি ।
- ওকে ......
হ্যালো ডেডি ।
- হুমমমম উরাল পঙ্খিরাজ কই তুই ।
- তোমার হবু বৌমার সাথে রিক্সাই করে
ঘুরতেছি ।
- আচ্ছা বৌমাকে ফোন দে দেখি ।
- পাগল নাকি জীবনে ও দিবো না ।
রাখলাম এবার ।
নীলার দিকে তাকিয়েই মাথা চুলকাইতে
লাগলাম ।
- আসলে নীলা আমি না বলতে চাই নাই
মুখ ফসকে বের হয়ে গেছে ।
- আরে দূর বোকা আমাকে ফোন দিবা
বাবার সাথে কথা বলতাম ।
- এবার আমি পাক্কা সিউর নীলা ও আমাকে
ভালবাসে , কিন্তুু ভাই তবু ও ভয় লাগে
যদি চর দেই মেয়ে দের মন বুঝা বড় মুশকিল ।
এর পরে খেয়ে ধেয়ে অনেক ঘোরাঘুড়ি
করে সন্ধাই হেঁটে হেঁটে আমি আর নীলা
বাসাই যাচ্ছি ।
ওদের বাসা আর আমাদের বাসা এই কাছাকাছি ।
- আচ্ছা নীলা একটা কথা বলব ।
- হুমমমম বলো ।
- আচ্ছা থাপ্পড় দিবা না তো ।
- আরে বোকা না বলো ।
- আসলে কেমনে যে বলি ,
তোমাকে যেইদিন ফাস্ট দেখছি না
তারপরে থেকে খালি না তোমাকে আমার
বউ বানাতে ইচ্ছে হয় , আর তোমার টোল
পরা গালে পাপ্পি দিতে ইচ্ছে করে হুমমমমম ।
মনে হয় আমি তোমাকে ভালোবেসে
ফেলছি ।
তুমি না ভালবাসলে আমার একটু কষ্ট হবে
কারণ আমি শুনছি পৃথিবীতে এক জনের মতো
৭ জন থাকে । তাঁদের মধ্যে একজনকে খুঁজতে
একটু কষ্ট হবে এই আর কী ।
এবার বলো না ভালোবাসো ।
- হা হা হা দূর পাগল কাউকেই খুঁজতে হবে
না ।
- তার মানে তুমি আমাকে ভালোবাসো তাই
না ।
- হুমমমমম ।
- তাহলে তোমার টোল পরা গালে একটা পাপ্পি
দেই ।
- শয়তান একটা ।
- আহা দাও না ।
- আচ্ছা দাও ।
- তোমার গাল না কী নরম হি হি হি ...।
>>সমাপ্তThe End
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now