বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্প

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রাত প্রায় ১ টার কাছাকাছি।দিয়ানার বিছানা কেঁপে কেঁপে উঠছে।হুরমুর করে উঠে বসল সে।কি ব্যাপার? পরে সে বুঝলো ফোন ভ্রাইব্রেশনে ছিলো।তাই।ঘুম ঘুম চোখে সে ফোন হাতে নিয়ে দেখে সৈকতের ফোন।কি ব্যপার? কয়েক সপ্তাহ পর হঠাৎ ফোন।ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে- - কি করো? ঘুমাও? - না,না।জেগেই আছি।বলুন। - তুমি আসো,প্লিজ আসো। দিয়ানা এ কথা শুনে অবাক হয়! অবাক হওয়ার কারণ ও আছে।সৈকত কেন তাকে আসতে বলবে? তাও এত করুন ভাবে।দিয়ানা বললো- - ভালো আছেন? - না ভালো নেই।শরীর মন দুইই খারাপ। - কেন? কি হয়েছে? - হাফ বোতল মদ সাবার করছি।এখন শরীর খারাপ লাগছে।মাথা ঘুরছে।নিজেকে দেখতে চোর চোর লাগছে।এই,একটু থাকো।আমি মুখটা ধুয়ে আসি। দিয়ানা সৈকতের জন্য অপেক্ষা করছে।এখন রাত প্রায় ২ টার কাছাকাছি।কোন খোজ নেই সৈকতের।দিয়ানা সৈকতের ফোনের আশা ছেড়ে দিলো।তখনই ফোনটা বেজে উঠল।রিসিভ করলো দিয়ানা- - কি করো? - এই ত শুয়ে আছি। - খাচ্ছিলাম,বোনদুটো আমার জন্য না খেয়ে বসে ছিলো। - ও,ভাল ত। - দিনকাল কেমন যায় তোর? - ভালো যায়। - ওই,তুই আমাকে একদমই ভুলে গেছিস।মিস করিস না একটুও। দিয়ানার চোখে পানি চলে আসে সৈকতের কথা শুনে।কি বলবে সে? - কি হলো তোর? চুপ কেন? - আমিও আপনাকে অনেক মিস করি। - মোটেও না।আমার কেন খোজ নেস না।তুই পচা পিচ্চি। - একটা ঘটনা ঘটেছে জানেন। - কি? - ফেশবুকে একজনের সাথে পরিচয় হয়েছে।সে একদিন কথায় কথায় আমাকে বলে,কেমন আছো পিচ্চি? আমি শুনে খুব অবাক হই।আপনার কথা মনে পড়ে গেলো তখন।বললাম উনাকে আপনার কথা। - তাহলে ত তোকে পিচ্চি বলার মানুষ চলে আসলো।আমি আর তোকে পিচ্চি বলবো না।কখনই না। - আরে,আপনি কেন বলবেন না? আমি ত আপানারই পিচ্চি।শুধু আপনারই।খুশি? - তোর অনেক কথা বলার মানুষ হয়েছে না রে? ওই তুই আর কারও সাথে কথা বলবি না।বললে একদম গলা টিপে দিবো।শুধু আমার সাথে কথা বলবি।শুধু আমার সাথে। - আমি কারও সাথে কথা বলি না।শুধু আপনার সাথেই বলি।আপনার জন্য অপেক্ষা করি। - আচ্ছা, তুই যে আমার জন্য অপেক্ষা করিস? কেমন লাগে? ভালো লাগে? - হি হি হি। - হাসিস কেন? তুই আমার জন্য অনেক অপেক্ষা করিস।কাল আমি করবো তোর জন্য। - কাল ত আমি আসবো না। - জানি।তাও।ওই তুই আয় না রে বাবু।সোনা আয় না কাল।কত্তদিন তোকে দেখি না।আয় না। - কি করে আসি? কলেজ ত অফ! - সোনা সোনা সোনা বাবু পিচ্চি আয় কাল।আয় না রে।একটু দেখবে।ফুচকা খাবো।আইসক্রীম খাবো।ঝালমুড়ি খাবো।খুব গল্প করবো।আয় নারে সোনা। - দেখি। - তোর আমার যত্ত স্মৃতি আছে আছে,তার মধ্যে তোর কোনটা বেশি মনে পড়ে? - আমার.... - আমার না ওইদিনের কথা খুব মনে পড়ে।তুই হাটছিস।হঠাৎ বাস চলে এলো।আমি তোকে টান দিলাম।তোর ভয় পাওয়া চেহারা দেখে খুব মায়া লেগেছিলো।এই দৃশ্যগুলো এখনও আমার চোখে ভাসে। - হুম - চল একদিন মন্দির যাই। - মন্দিরের কথা মনে আছে ত? এপ্রিল ফুল হয়েছিলেন।হি হি হি - মনে আছে ত। - আপনি বলেছিলেন মুভি দেখাবেন।কবে? - তুই ত আসিস না।আর যখন বলছি দেখাবো,দেখাবো।কি মুভি দেখবি বল? - আপনি যা দেখাবেন। - হুম।দেখি ভালো পাই কোনটা। - হ্যা। - শোন,একটা ভাল খবর। - কি? - লন্ডনের একটা ইউনিভার্সিটিতে আমার একটা স্কলারশিপ হয়েছে। - বাহ।ভালো ত।খুব ভালো খবর। - হুম।২ বছর এ দেশে কাজ করে যাবো।রিসার্চ করবো।দেশে ফিরবো কাজ শেষ করে। - দেশে না ফেরেন।বিদেশই ভালো। - না না ফিরতে হবে।তোর সাথে দেখা করতে হবে।কত্ত গল্প জমে যাবে ২ বছরে শুনতে হবে না। - হি হি হি।হুম হবে।জামাই বাচ্চার গল্প শোনাবো। - হুম। - জানিস,তোর সাথে কথা বলতে,গল্প করতে আমার খুব ভালো লাগে।ঢাকা শহরে ত মেয়ের অভাব নেই।কিন্তু তোকে কেন এত বেশি ভালো লাগে? এমন ত না যে ৩ টা ছেলের জন্য ১ টা করে মেয়ে। - হি হি হি। - তোকে খুব মিস করি রে।কিন্তু এত কাজের চাপ,গল্প করা হয় না। - আমি জানি আপনি ব্যস্ত।কথা না হলেও সমস্যা নেই। - না না।এখন থেকে রোজ কথা হবে। - হি হি হি।সত্যি ত। - সত্যিই।আমি আবার মিথ্যা বলি নাকি? হা হা হা। - হি হি হি রাত পেরিয়ে ভোর হয়ে গেছে।বহুদিনের জমে থাকা গল্পগুলো কিন্তু এখনও শোষ হয়ন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

→ শিকড়ের গল্প
→ গল্পের নাম- ভেলোরের দিনগুলি পর্ব-৩
→ গল্পের নাম -ভেলোরের দিনগুলি পর্ব-২
→ গল্পের নাম: "কুয়াশার ওপারে কেউ নেই"
→ গল্পের নাম- চাকরির খোঁজে
→ লেখক হয়ে ওঠার গল্প
→ বই পর্যালোচনা: প্রেম–সংসারের গল্পপুঁথি
→ এক ভালবাসার গল্প
→ অবরুদ্ধ জীবনের গল্প -৩৩
→ অবরুদ্ধ জীবনের গল্প -৩২
→ অবরুদ্ধ জীবনের গল্প-৩১
→ অবরুদ্ধ জীবনের গল্প -৩০
→ অবরুদ্ধ জীবনের গল্প -২৯
→ অবরুদ্ধ জীবনের গল্প -২৮
→ অবরুদ্ধ জীবনের গল্প -২৭

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now